ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের পরিবেশ দিবস পালন

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ০৪:৪৬:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৬ ০৪:৪৬:৪৪ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের পরিবেশ দিবস পালন চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের পরিবেশ দিবস পালন
বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে মধুমালা রেডিও ক্লাব চর নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৫ জুন) সকাল ১০টায় ক্লাবের সদস্য ও শিশু-কিশোরদের নিয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়। 

বেতার শ্রোতা ও ক্লাব সদস্যদের নিয়ে মধুমালা রেডিও ক্লাব বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। মধুমালা রেডিও ক্লাব সভাপতি ও কেন্দ্রীয় বেতার শ্রোতা ক্লাবের সদস্য মোঃ শাহাদাত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চর নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান আলী, ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামাতুল্লাহ মুনিম, সমাজ সেবক ও শিক্ষানুরাগী আনারুল ইসলাম, কবি ও লেখক জামরুল জারিফ, স্কুল শিক্ষক হাসিবুল ইসলাম, হাফেজ আল-আমিন প্রমুখ। 

বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজনে অতিথিবৃন্দ বলেন- পরিবেশ ভালো রাখতে গাছ লাগাতে হবে এবং এর যত্ন নিতে হবে। এ বছর এই পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য: 'প্রকৃতির অনুপ্রেরণায়। জলবায়ুর জন্য। আমাদের ভবিষ্যতের জন্য' (Inspired by Nature. For Climate. For Our Future
.)। মূলত মানব সভ্যতার লাগামহীন লোভ এবং প্রকৃতির উপর অবিচারের ফলে আজ সমগ্রবিশ্ব এক মহা বিপর্যয়ের সম্মুখীন। তাই এই বিশেষ দিবস উপলক্ষ্যে আমাদের সঠিক আত্মোপলব্ধি ও সচেতনতা বৃদ্ধির সময় এসেছে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ক্লাবের উদ্যোগে স্কুল আঙিনা, বাড়ির ছাদ, টব এবং রাস্তার ধারে গাছের চারা রোপণ করা হবে। এছাড়াও স্কুল আঙিনা, নিজ নিজ বাড়ির আঙিনা ও বাগান পরিষ্কার কারার কর্মসূচিও পালনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সরকারের সামাজিক বন বিভাগ ও কৃষি বিভাগের সহায়তা পেলে এ বছর মধুমালা রেডিও ক্লাব বেতার শ্রোতা, ক্লাব সদস্য ও শিক্ষার্থীদের মাঝে রোপণের জন্য ২০০০ গাছের চারা বিতরণ করা হবে বলে জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা। 

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১০ নং শাহ্জাহানপুর ইউনিয়নে মধুমালা রেডিও ক্লাব রেডিওর শতাধিক শ্রোতা নিয়ে শিশু-কিশোর ও তরুণ যুবকদের মাঝে নিরাপদ পরিবেশ, শিক্ষা ও সচেতনতামূলক কাজ করে যাচ্ছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী