ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে সারের সংকট নেই, মজুত ৩৫ শতাংশ বেশি: কৃষিমন্ত্রী পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬-এ ফিরছেন জনি ডেপ? জ্যাক স্প্যারো হওয়ার ইঙ্গিত অভিনেতার ট্রাম্পকে বিপজ্জনক বর্জ্য আখ্যা, ইরানি দূতাবাসের মিম-ব্যঙ্গ সরঞ্জাই ইউপি নির্বাচনে মতি সকলের কাছে দোয়া প্রত্যাশী ইউএনওর সহযোগিতায় রাণীশংকৈলে নবজাতকের জন্ম, মানবিকতার দৃষ্টান্ত স্থাপন ‘বাষ্পস্নান’ করতে গিয়ে কী ঘটে জাহ্নবী কপূরের? কেন জ্ঞান হারাতে বসেন অভিনেত্রী চুলে হলুদও মাখা যায়? পাতলা চুল ঘন করতে বা টাকে চুল গজাতে উপকারী, মাখার ৫ কৌশল আছে পরমাণু বিস্ফোরণ হলে এসি বন্ধ করুন! ট্রাম্পের হুঁশিয়ারির মাঝে ভিডিয়ো দিয়ে নাগরিকদের সাবধান করল ইরান রাসিক প্রশাসকের সঙ্গে ফল ব্যবসায়ী সংগঠনের সৌজন্য সাক্ষাৎ কন্ডোম নয়, পুরুষের জন্য জন্মনিয়ন্ত্রক বড়ি! ৮ ঘণ্টার জন্য থামবে শুক্রাণুর গতি, ক্ষতি হবে না পুরুষত্বের মা হওয়ার পরে ওজন কমাতে ব্যায়াম শুরু করেছেন? যে মারাত্মক ভুলটি প্রায় সকলেই করেন, কী ভাবে তা এড়াবেন প্রথম বার কলকাতায় ‘গুলাবি কুইন’ জৈসমীন! শীতের সন্ধ্যায় শহরে গানের আসর, টিকিটের দাম কত? এসআরবির নতুন মহাপরিচালক হলেন রুয়েটের সাবেক শিক্ষার্থী ফারুক আহম্মেদ ‘দো পেগ পি কে’, কাকভোরে নতুন রূপে চমকে দিলেন সালমান! সেই সঙ্গে সমালোচিতও হলেন ‘ভাইজান’ ‘যতক্ষণ না পারছি, মহড়া করতে দাও’, ‘তু মিল জায়ে’-র নাচ তুলতে গিয়ে কী অভিজ্ঞতা হয়েছিল শাহরুখের? বাঘায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মাদক জব্দ সিরাজগঞ্জ ও পাবনায় ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার মোহনপুর থানায় নবাগত ওসি আতিকুর রহমানের যোগদান চট্টগ্রামে মুমিন হত্যা মামলার প্রধান আসামি কুমিল্লায় গ্রেপ্তার সিংড়ায় মরহুমা খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

টেলিগ্রামে প্রেম: নোয়াখালীর মাদরাসা ছাত্রীকে পতিতালয়ে বিক্রি

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০১:৩৮:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০১:৩৮:১৫ অপরাহ্ন
টেলিগ্রামে প্রেম: নোয়াখালীর মাদরাসা ছাত্রীকে পতিতালয়ে বিক্রি
নোয়াখালীর সদর উপজেলার এক কিশোরী মাদরাসা ছাত্রীকে (১৭) প্রেমের ফাঁদে ফেলে ঢাকার যাত্রা বাড়ির একটি পতিতালয়ে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মাদরাসা ছাত্রী উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় ফাজিল মাদরাসা থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।  

রোববার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম। এর আগে, গত ৭ মে জেলা শহর মাইজদী থেকে ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাগিয়ে নেয় কথিত প্রতারক প্রেমিক।

অভিযুক্ত শুভ জিৎ মন্ডল (১৯) সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বদরতলা গ্রামের শংকর মন্ডলের ছেলে।  

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি মাদরাসায় পড়ালেখার পাশাপাশি চাকরি করত। কয়েক মাস আগে ওই কিশোরীর সাথে সাতক্ষীরার শুভ জিৎ মন্ডল নামে যুবকের ফেসবুক ম্যাসেঞ্জারে প্রথম পরিচয় হয়। এরপর শুভ মন্ডল তার ধর্মীয় পরিচয় গোপন টেলিগ্রামে কথাবার্তা বলে কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৭ মে জেলা শহর মাইজদী থেকে ঢাকায় নিয়ে যায়। সেখানে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে তাকে পতিতালয়ে বিক্রি করে দেয়। ভুক্তভোগী কিশোরী সেখানে থাকা আরেক মেয়ের নম্বর থেকে বিষয়টি তার পরিবারকে জানায়। পরিবারের সদস্যরা ১৫ জুন বিকেলে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় ঢাকার যাত্রা বাড়ির জুরাইন এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করে। নির্যাতিত কিশোরী বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম, ভিকটিম পড়ালেখার পাশাপাশি চাকরি করে। একটা ছেলের সাথে টেলিগ্রামে তার প্রেমের সম্পর্ক হয়। প্রেমের সম্পর্কের পরে ভিকটিম ছেলের সঙ্গে নোয়াখালী থেকে চলে যায়। পরে ভিকটিম ধর্ষণের শিকার হয়। এরপর প্রেমিক তার এক বন্ধুর কাছে তাকে দিলে সে আবার তাকে পতিতালয়ে দিয়ে দেয় বলে ভুক্তভোগীর অভিযোগ। তবে ভিকটিম  জায়গা চিনে না। এ ঘটনায় মামলা নেওয়া হচ্ছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।    

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশে সারের সংকট নেই, মজুত ৩৫ শতাংশ বেশি: কৃষিমন্ত্রী

দেশে সারের সংকট নেই, মজুত ৩৫ শতাংশ বেশি: কৃষিমন্ত্রী