ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

‘বাঙ্কার বাস্টার’ এবং ‘বি ২ বম্বার’ দিয়ে ইরানের পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলা!

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০১:৪৬:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০১:৪৬:৪৫ অপরাহ্ন
‘বাঙ্কার বাস্টার’ এবং ‘বি ২ বম্বার’ দিয়ে ইরানের পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলা! ছবি: সংগৃহীত
বার বার হুঁশিয়ারির পর এ বার ইরানে সরাসরি হামলা চালাল আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই হামলার কথা ঘোষণা করে জানিয়েছেন, ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে হামলা চালানো হয়েছে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘‘ইরানের তিন পরমাণু কেন্দ্রে সফল ভাবে হামলা চালানো হয়েছে। সেখানে বোমাবর্ষণ করা হয়েছে।’’

ট্রাম্প দাবি করেছেন, ইরানের নাতানজ, ফোরদো এবং ইসফাহান পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়েছে। এই হামলা চালাতে ‘বাঙ্কার বাস্টার’ এবং ‘বি ২ বম্বার’-কে কাজে লাগানো হয়েছে। রয়টার্স-এর প্রতিবেদন বলছে, ইরানের ফোরদো পরমাণুকেন্দ্রে ছ’টি ‘বাঙ্কার বাস্টার’ বোমা ফেলা হয়েছে। জিবিইউ-৫৭ ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর (এমওপি) নামেও পরিচিত এই বোমা। তা ফেলার জন্য বি ২ স্পিরিট বোমারু বিমানকে ব্যবহার করেছে আমেরিকা। যে বিমান ১৫ টন ওজনের বোমা বহনে সক্ষম।

ইরানে হামলা চালাতে এই দু’টি ঘাতক অস্ত্রের ব্যবহারে উল্লসিত ট্রাম্প। তিনি হামলার সেই মুহূর্তকে আমেরিকা এবং ইজরায়েলের ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে বর্ণনা করেছেন। পাশাপাশি এই বার্তাও দিতে চেয়েছেন যে, প্রয়োজনে এই হামলার তেজ আরও বাড়াতে প্রস্তুত আমেরিকা। শুধু ‘বাঙ্কার বাস্টার’ই নয়, আমেরিকার নৌবাহিনীও টোমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের দু’টি পরমাণু কেন্দ্র নাতানজ এবং ইসফাহানে হামলা চালিয়েছে বলে সাংবাদমাধ্যম সূত্রে খবর।

বাঙ্কার বাস্টার
‘বাঙ্কার বাস্টার’, যার আর এক নাম জিবিইউ-৫৭। বলা হয়, এটি আমেরিকার অস্ত্রভান্ডারের সবচেয়ে শক্তিশালী বোমা। মাটির ২০০ ফুট নীচে থাকা লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে তা ধুলিসাৎ করে দিতে সক্ষম। এক একটি বোমার ওজন প্রায় ১৪ হাজার কেজি। মার্কিন বায়ুসেনার এই অস্ত্র ভূগর্ভস্থ বাঙ্কার অনায়াসে গুঁড়িয়ে দিতে পারে। এই বোমাটি শক্তিশালী এবং অতি-সহনশীল ইস্পাতের আবরণে মোড়া। ফলে পাথর বা কংক্রিটের তৈরি ভূগর্ভস্থ কোনও পরিকাঠামোকে অনায়াসে ধ্বংস করতে পারে। ২৪০০ কেজি বিস্ফোরকে ঠাসা পেলোড বহন করতে সক্ষম এই বোমা। বোমার ওজন ১৩,৬০৭ কেজি। দৈর্ঘ্য ২০.৭ ফুট। আমেরিকার বায়ুসেনার মতে, এই বোমাটি জিপিএস-গাইডেড। এই বোমা ফেলার জন্য একমাত্র বি ২ স্পিরিট স্টেল্‌থ বোমারু বিমানই ব্যবহার করা হয়। সামরিক অভিযানের জন্য এক বারে একটি বা দু’টি এই বোমা বহন করতে পারে বি ২ বম্বার। বিএলইউ-১০৯ এবং জিবিইউ-২৮, এই দুই বোমার উত্তরসূরি জিবিইউ-৫৭ এমওপি।

বি ২ স্পিরিট স্টেল্‌থ বম্বার
এটি আমেরিকার অত্যাধুনিক বোমারু বিমানগুলির মধ্যে একটি। ‘বাঙ্কার বাস্টার’-এর মতো বিশাল ওজনের বোমাগুলি বহন করা এবং হামলা চালানোর জন্যই এই বিমান তৈরি করা হয়েছে। বর্তমানে আমেরিকার কাছে ১৯টি বি ২ বম্বার (অপারেশনাল) রয়েছে। বাদুড়ের মতো দেখতে এই বিমান শত্রুপক্ষের রেডারে ধরা পড়ে না। ২০০০ সালের গোড়ার দিকে নর্থরপ গ্রুম্যান এই বিমান তৈরি করে। এক বার জ্বালানি ভরলে ১১ হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে এই বিমান। ১৮ হাজার কেজিরও বেশি পেলোড বহন করতে পারে বি ২ বম্বার।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী