ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাত্রিকালীন যাত্রীদের নিরাপত্তা নিয়ে আরএমপি পুলিশ কমিশনার এবং বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক পশ্চিম এর মতবিনিময়

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০৭:৩২:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০৭:৩২:০১ অপরাহ্ন
রাত্রিকালীন যাত্রীদের নিরাপত্তা নিয়ে আরএমপি পুলিশ কমিশনার এবং বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক পশ্চিম এর মতবিনিময় রাত্রিকালীন যাত্রীদের নিরাপত্তা নিয়ে আরএমপি পুলিশ কমিশনার এবং বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক পশ্চিম এর মতবিনিময়
রাজশাহী মহানগরীতে রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ বাড়ি গমন নিশ্চিত করনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং মহাব্যবস্থাপক, বাংলাদেশ রেলওয়ে (পশ্চিমাঞ্চল) এর মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে রাজশাহী মহানগরীতে রাত্রিবেলা যেসব যাত্রী ট্রেন এবং বাসে যাতায়াত করেন তাদেরকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করা হয়।

এই পরিকল্পনা বাস্তবায়নে পুলিশ সদস্যদের রাত্রিবেলা রেলস্টেশনের নিকট এমন একটি জায়গার প্রয়োজন যেখানে যাত্রীগণ খুব সহজেই যেতে পারেন এবং তাদের গন্তব্যে পৌঁছার জন্য পুলিশের সহায়তা চাইতে পারেন। এক্ষেত্রে রেলওয়ে কর্তৃপক্ষ নিকট থেকে একটি কক্ষসহ স্থানের প্রয়োজন।

রোববার (৭ জুন) দুপুরবেলা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ ফয়জুল কবির সাধারণ যাত্রীদের নিরাপদে বাড়ি গমন নিশ্চিত করার জন্য নিজে উদ্যোগী হয়ে রেলওয়ে মহাব্যবস্থাপক পশ্চিমাঞ্চলের নিকট যান এবং এ বিষয়ে তার সহযোগিতা কামনা করেন। 

এছাড়াও রাজশাহী রেলস্টেশনে আগত ও প্রস্থানকারী যাত্রীদের সার্বিক নিরাপত্তা জোরদার, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, স্টেশন ও এর আশপাশের এলাকায় পুলিশের নজরদারি বৃদ্ধি এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন আরএমপি’র মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ও সিটিটিসি) মো : গাজিউর রহমান, পিপিএমসহ বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম)-এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী