ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসুল (সা.)-এর দৈহিক গঠন পুঠিয়ায় ইউএনওর অভিযানে গুদামে ৩৩০ বস্তা অননুমোদিত সার জব্দ মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালা ওসিকে অযোগ্য অ্যাখা দিয়ে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার উত্তর আমেরিকা ট্যুরে বিটিএসের নতুন রেকর্ড সুযোগ পেলে মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর রাজশাহী মহানগরীতে বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ ইয়েমেনে মুহুর্মুহু বিমান হামলা সৌদি আরবের আটক মার্কিন ড্রোনটির ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম মার্কিন রাস্তা থেকে ভারতীয়দের সরে যেতে বললেন ট্রাম্প! নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প জামায়াতকর্মীর বাবার গুদামে সরকারি চাল, ভিডিও করায় মারধর খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী কারাগার থেকে পালিয়ে ২৫ মাস আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না সার নিয়ে অনিয়ম ঠেকাতে মাঠে পুঠিয়া উপজেলা প্রশাসন, নজরদারিতে ২১ সার ডিলার মব করে গণপিটুনির পর মামলা, ২২ দিন পর জামিনে মুক্ত সেই শিক্ষক

শুটিং করতে গিয়ে বার বার চুম্বন করছিলেন সহ-অভিনেতা: প্রিয়া

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০৭:৩৫:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০৭:৩৫:৫১ অপরাহ্ন
শুটিং করতে গিয়ে বার বার চুম্বন করছিলেন সহ-অভিনেতা: প্রিয়া ছবি: সংগৃহীত
অভিনয় করতে হিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েছিলেন প্রিয়া বাপট। ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং করছিলেন। তখনই সহ-অভিনেতার আচরণে অস্বস্তিতে পড়েছিলেন অভিনেত্রী। সেই অভিজ্ঞতা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন তিনি।

প্রিয়া জানান, সহ-অভিনেতার সঙ্গে চুম্বন দৃশ্য ছিল। সেই দৃশ্যটির শুটিংয়েই সহ-অভিনেতার কাণ্ডে অস্বস্তিতে পড়েছিলেন তিনি। ওই চুম্বন দৃশ্য ফুটিয়ে তোলার জন্য বার বার চেষ্টা করে যাচ্ছিলেন সহ-অভিনেতা। বার বার চেষ্টা করার কারণে বার বার চুম্বন করতে হচ্ছিল তাঁদের। সেই সময়ে তিনি অস্বস্তি বোধ করলেও কী ভাবে প্রতিক্রিয়া জানাবেন বা নিজের হয়ে প্রতিবাদ করবেন, তা বুঝতে পারেননি।

এক সাক্ষাৎকারে প্রিয়া জানান, শুরু থেকেই ওই চুম্বনের দৃশ্য নিয়ে তাঁর আপত্তি ছিল। চিত্রনাট্য পড়ার সময়ে তিনি পরিচালককে বার বার জিজ্ঞাসা করেছিলেন, দৃশ্যটি আদৌ প্রয়োজনীয় কি না। তাঁর অভিযোগ, চিত্রনাট্যে যা ছিল, সেই সীমাও ছাড়িয়ে গিয়েছিলেন সহ-অভিনেতা।

‘মুন্নাভাই এমবিবিএস’ ছবির অভিনেত্রী বলেন, “ওই অভিনেতা গানের দৃশ্যে নিজের মতো করে অভিনয় করছিলেন। আর তিনি বার বার আমাকে চুম্বন করছিলেন। তখন আমি প্রতিবাদ করতে পারিনি। কেন পারিনি জানি না। আসলে এই পরিস্থিতির মোকাবিলা কী ভাবে করতে হয়, তা আমার জানা ছিল না।”

শুটিং শেষ হওয়ার পরও তাঁর অস্বস্তি কাটেনি বলে জানান প্রিয়া। অভিনেত্রীর দাবি, শুটিং চলাকালীন তাঁরা একই হোটেলে থাকতেন। সেই সময়ে সহ-অভিনেতা বার বার তাঁকে প্রাতরাশ ও নৈশভোজে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাতেন, যদিও তিনি একাধিক বার তা প্রত্যাখ্যান করেছিলেন। স্ত্রী অস্বস্তিতে পড়েছেন জেনে ভোপাল থেকে চলে এসেছিলেন প্রিয়ার স্বামী উমেশ। বাকি শুটিংয়ের দিনগুলিতে তিনি ছিলেন পাশে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার

মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার