ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে: রাসিক প্রশাসক

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০৮:১৩:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০৮:১৩:১৭ অপরাহ্ন
রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে: রাসিক প্রশাসক রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে: রাসিক প্রশাসক
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেছেন, রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে। খেলাধুলার উন্নয়ন, নতুন প্রতিভা তৈরি এবং তরুণ সমাজকে ক্রীড়ামুখী করতে প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করা হবে। আগামীতে রাজশাহী থেকে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তুলতে সার্বিক সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে।

রবিবার (৭ জুন) বিকেলে ১৭নং ওয়ার্ডের রায়পাড়া বালুর মাঠে আয়োজিত বিসমিল্লাহ এন্টারপ্রাইজ প্রেজেন্টস ১৭ নং ওয়ার্ড ক্রিকেট লীগ সিজন-৯, ২০২৬ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাবেক খেলোয়াড়দের জন্য সম্মানী ভাতার ব্যবস্থা করেছেন এবং তরুণদের খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করছেন। প্রধানমন্ত্রী প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে রাজশাহী নগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ তৈরি এবং তিন থেকে চারটি ওয়ার্ডের জন্য কবরস্থান নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

তিনি আরো বলেন, আমরা প্রত্যাশা করি, বাংলাদেশ যেমন ক্রিকেটে বিশ্বমঞ্চে সাফল্যের সঙ্গে অংশগ্রহণ করছে, তেমনি আগামী দিনে ফুটবল বিশ্বকাপেও অংশগ্রহণ করে দেশের জন্য গৌরব বয়ে আনবে।

এ সময় ১৭ নং ওয়ার্ড ক্রিকেট লীগ আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান রাসিক প্রশাসক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহমখদুম থানা বিএনপির সদস্য সচিব ও বিসমিল্লাহ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মোঃ নাসিম খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল করিম রঞ্জু, যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সদস্য সচিব মজিউল আহসান হিমেল, ১৯ নং ওয়ার্ড (উত্তর) বিএনপির সভাপতি মনিরুজ্জামান ডাবলু, চন্দিমা থানা নেতা জাহাঙ্গীর, হযরত, মুন্না, ১৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বেলাল আহমেদ, ১৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ জামাল, শাহমখদুম থানা শ্রমিক দলের সাবেক সভাপতি আলমাস খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, ১৭ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোঃ জাকির হোসেন টিটু, এবং ১৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ প্রমুখ।

উল্লেখ্য, ১৭ নং ওয়ার্ড ক্রিকেট লীগ সিজন-৯ এ ফাইনাল খেলায় জান্নাত হাউজিং দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাগানপাড়া স্ট্রাইকারস। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন রাসিক প্রশাসক।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী