ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

চট্টগ্রামে অপহরণের দুই ঘণ্টার মধ্যে কাতারপ্রবাসী চুয়েট প্রকৌশলী উদ্ধার, আটক ৪

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ১১:১৩:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ১১:১৩:৪৫ অপরাহ্ন
চট্টগ্রামে অপহরণের দুই ঘণ্টার মধ্যে কাতারপ্রবাসী চুয়েট প্রকৌশলী উদ্ধার, আটক ৪ চট্টগ্রামে অপহরণের দুই ঘণ্টার মধ্যে কাতারপ্রবাসী চুয়েট প্রকৌশলী উদ্ধার, আটক ৪
চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় জঙ্গল থেকে অপহরণের মাত্র দুই ঘণ্টার মধ্যে কাতারপ্রবাসী চুয়েট প্রকৌশলী মোঃ মনিরুল হক-কে উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

শনিবার সন্ধ্যা আনুমানিক ৬টায় চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকার রেলওয়ে একাডেমির সিএইচএসডি (সিএইসডি) গুদামের সামনে ডেবার পাড় সংলগ্ন জঙ্গল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।


অভিযানের সময় অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে চারজনকে আটক করা হয়। তারা হলেন, মোঃ রোহান (২০), মোঃ সায়েম (২৩), মোঃ সাদ্দাম হোসেন (২৮), মোঃ জিয়াউর রহমান।

র‌্যাব সূত্রে জানা যায়, শনিবার (৭ জুন ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে মোঃ মনিরুল হক চট্টগ্রামের মধ্যম মোহরা এলাকার নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং র‌্যাবের সহায়তা কামনা করেন।

এদিকে, ভুক্তভোগীর পরিবারের কাছে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে জানানো হয়, মনিরুল হক তাদের হেফাজতে রয়েছেন এবং তাকে সুস্থ অবস্থায় ফেরত পেতে হলে তিন লাখ টাকা মুক্তিপণ দিতে হবে।

অভিযোগ পাওয়ার পর র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ