ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমেরিকার যুদ্ধজাহাজে ইরানের দ্বিতীয় দফা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ মার্কিন গণমাধ্যমে জমি ছিল নিজস্ব, তবুও আসামের ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন হরমুজ প্রণালী থেকে মার্কিন ড্রোন সাবমেরিন জব্দ ইরানের ওমান উপসাগর ও আরব সাগরে ‘নৌ নিষেধাজ্ঞা জারি’ ইরানের ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষককে সাময়িক অব্যাহতি রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মে ব্যবসায়িকে জরিমানা নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাণীশংকৈল-হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

ইসরাইলে হামলা বন্ধ করল ইরান, লেবাননে আক্রমণ চললে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০৬:৩৭:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০৬:৩৭:২২ অপরাহ্ন
ইসরাইলে হামলা বন্ধ করল ইরান, লেবাননে আক্রমণ চললে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ছবি: সংগৃহীত
ইরান ইসরাইলের ওপর হামলা বন্ধের ঘোষণা দিয়েছে, তবে লেবাননে ইসরাইলি সামরিক বাহিনী ‘আগ্রাসন’ অব্যাহত রাখলে কঠোর জবাব দেয়ার হুমকিও দিয়েছে তেহরান।

ইরানের জরুরি সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, ‘সশস্ত্র বাহিনীর অভিযান বন্ধের ঘোষণা দেয়া হলো।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘তবে, এ বিষয়ে জোর দেয়া হচ্ছে যে, দক্ষিণ লেবাননসহ অন্যান্য স্থানেও যদি এই আগ্রাসন ও বিদ্বেষমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকে, তাহলে আগের চেয়ে আরও অনেক বেশি কঠোর ও দমনমূলক ব্যবস্থা নেয়া হবে।’
 
এর আগে রোববার থেকে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইরান-ইসরাইল। ইসরাইলের দুটি বিমানঘাঁটিতে হামলা চালায় ইরান। অন্যদিকে, তেহরানের পেট্রোকেমিক্যাল প্লান্টে হামলা চালায় ইসরাইল।
 
যদিও ইরানে হামলা না চালাতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। তা উপেক্ষা করেই হামলা চালায় ইসরাইল।
 
এদিকে, গত কয়েকদিন থেকেই লেবাননে বোমা হামলা চালাচ্ছে ইসরাইল। হামলায় এরইমধ্যে বেশ কয়েকজন নিহত হয়েছেন।

এর আগে লেবাননে ইসরাইলের অব্যাহত হামলার বিরুদ্ধে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছিল, বৈরুতে হামলা অব্যাহত থাকলে সরাসরি সংঘাতের দিকে যাবে তারা। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার