ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

প্রিয়ঙ্কার ‘রুক্ষ’ আচরণে অপমানিত হয়েছিলেন আন্তর্জাতিক শিল্পী

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০৬:৪৮:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০৬:৪৮:০৬ অপরাহ্ন
প্রিয়ঙ্কার ‘রুক্ষ’ আচরণে অপমানিত হয়েছিলেন আন্তর্জাতিক শিল্পী ছবি: সংগৃহীত
বলিউডের পরে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন হলিউডেও। তাই সারা বিশ্ব জুড়ে নানা অভিজ্ঞতা রয়েছে প্রিয়ঙ্কা চোপড়ার। দেশবিদেশের শিল্পীদের সঙ্গে কাজ করেছেন তিনি। প্রিয়ঙ্কার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে এ বার মুখ খুললেন নামী স্টাইলিস্ট ক্যারি টউবেন। প্রিয়ঙ্কার একটি ‘রুক্ষ’ আচরণের কথাও জানান তিনি। সেই ঘটনা তাঁর মনে বহু বছর ধরে রয়ে গিয়েছে।

‘কোয়ান্টিকো’র শুটিং চলাকালীন প্রিয়ঙ্কার পোশাকের দায়িত্বে ছিলেন ক্যারি। স্টাইলিং করেছিলেন তিনি। ক্যারি জানান, প্রথম থেকেই প্রিয়ঙ্কাকে তাঁর খুব ভাল লেগেছিল। প্রিয়ঙ্কা ছিলেন আন্তরিক, বন্ধুত্বপূর্ণ এবং তাঁর কাজের প্রশংসা করতেন। তবে পোশাক নির্বাচনের সময়ে কিছু বিষয় ক্যারিকে অবাক করেছিল।

পোশাক ট্রায়ালের সময়ে প্রিয়ঙ্কা কখনও কখনও দামি পোশাক ও জিনিসপত্র অযত্নের সঙ্গে ব্যবহার করতেন, যা পছন্দ ছিল না ক্যারির। তাঁর কথায়, “ট্রায়ালের সময়ে তিনি একটু রুক্ষ আচরণ করতেন। পোশাকের ঠিক যত্ন করতেন না। বিষয়টি আমার কাছে অসম্মানজনক মনে হয়েছিল।”

তিনি জানান, ট্রায়ালের জন্য নামী ফ্যাশন ব্র্যান্ড ও ডিজাইনার বুটিক থেকে পোশাক, জুতো ইত্যাদি আনা হত। সেগুলির মূল্যও ছিল আকাশছোঁয়া। একটি নির্দিষ্ট ঘটনার কথা মনে করে ক্যারি বলেন, “তিনি একটি দামি জুতো পায়ে ঠেলে এক পাশে সরিয়ে দিয়েছিলেন।” স্টাইলিস্টের দাবি, ওই জুতোর দাম প্রায় ১ হাজার মার্কিন ডলার। তাই ঘটনাটি তাঁর মনে থেকে গিয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু এ সবের পরেও প্রিয়ঙ্কার সঙ্গে তাঁর সুসম্পর্ক থেকে গিয়েছে বলেও জানান ক্যারি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ