ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পিতা-মাতার আনুগত্য এবং তাদের সাথে সদ্ব্যবহার করা সন্তানের ওপর অপরিহার্য। পাবনায় জমে উঠেছে সপ্তাহব্যাপী পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা নিদারুণ কষ্ট নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অসহায় জোবায়ের শেরপুরে ৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২, মামলা প্রক্রিয়াধীন কর্মস্থলে গরহাজির হলেও মহানবীকে (সা.) নিয়ে কটূক্তিতে সরব এই পুলিশ সদস্য! চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, নবজাতককে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার সময় ৫ বাংলাদেশি আটক ‘বাবা এসেছে’ ভেবে দরজা খুলে বড় বিপদে ১০ বছরের শিশু! দাফনের জায়গা না থাকায় ঘরেই কবর হলো বৃদ্ধের ‘জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে’ চন্দনাইশে এসআরবি সদস্যদের ওপর হামলা: অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেফতার ঢাকাসহ সারাদেশে র‍্যালির ঘোষণা বিএনপির সরকারের অনুমতি পেলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চন্দনাইশে এসআরবি সদস্যদের ওপর হামলা: অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেফতার অতি শক্তিশালী রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাড়ছে বাতাসের গতিবেগ নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ২২ রামেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, নতুন ভর্তি ৬১ অজ্ঞাত লাশের পরিচয় জানতে চায় রাজপাড়া থানা পুলিশ

গুরুদাসপুরে আওয়ামী লীগ নেতা সবুজ ফকির গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০৭:১৬:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০৭:১৬:১৬ অপরাহ্ন
গুরুদাসপুরে আওয়ামী লীগ নেতা সবুজ ফকির গ্রেপ্তার গুরুদাসপুরে আওয়ামী লীগ নেতা সবুজ ফকির গ্রেপ্তার
নাটোরের গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সুবজ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নাশকতা ও বিস্ফোরকসহ একাধিক মামলার আসামী বলে জানা গেছে। 

রোববার (৭ জুন) রাত ১১টার দিকে পৌর সদরের চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে সুবজ ফকিরকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই মহল্লার আক্কাস ফকিরের ছেলে।

সোমবার দুপুরে আদালতে প্রেরণের সময় থানায় ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে সবুজ ফকির বলেন- ‘শেখ হাসিনা ভয় নাই-রাজপথ ছাড়ি নাই, বঙ্গবন্ধুর স্মরণে-ভয় করিনা মরণে। শেখ হাসিনা আসবে-বাংলাদেশ হাসবে।’

এসময় সাংবাদিকদের ধারণকৃত ওই আওয়ামীলীগ নেতার শ্লোগানসহ প্রিজনভ্যানে ওঠার ভিডিওটি সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতেই ফেসবুকে প্রতিবাদ জানাতে সক্রিয় হয়ে উঠে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন- ‘সুবজ ফকিরের বিরুদ্ধে দায়ের করা নাশকতা ও বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার