ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসুল (সা.)-এর দৈহিক গঠন পুঠিয়ায় ইউএনওর অভিযানে গুদামে ৩৩০ বস্তা অননুমোদিত সার জব্দ মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালা ওসিকে অযোগ্য অ্যাখা দিয়ে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার উত্তর আমেরিকা ট্যুরে বিটিএসের নতুন রেকর্ড সুযোগ পেলে মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর রাজশাহী মহানগরীতে বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ ইয়েমেনে মুহুর্মুহু বিমান হামলা সৌদি আরবের আটক মার্কিন ড্রোনটির ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম মার্কিন রাস্তা থেকে ভারতীয়দের সরে যেতে বললেন ট্রাম্প! নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প জামায়াতকর্মীর বাবার গুদামে সরকারি চাল, ভিডিও করায় মারধর খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী কারাগার থেকে পালিয়ে ২৫ মাস আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না সার নিয়ে অনিয়ম ঠেকাতে মাঠে পুঠিয়া উপজেলা প্রশাসন, নজরদারিতে ২১ সার ডিলার মব করে গণপিটুনির পর মামলা, ২২ দিন পর জামিনে মুক্ত সেই শিক্ষক

মণিপুরের ত্রাণ শিবিরে নীরব মানবিক বিপর্যয়, বাস্তুচ্যুত ৭৩১ জনের মৃত্যু

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ১১:৫৮:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ১১:৫৮:৩২ অপরাহ্ন
মণিপুরের ত্রাণ শিবিরে নীরব মানবিক বিপর্যয়, বাস্তুচ্যুত ৭৩১ জনের মৃত্যু মণিপুরের ত্রাণ শিবিরে নীরব মানবিক বিপর্যয়, বাস্তুচ্যুত ৭৩১ জনের মৃত্যু
মণিপুরে জাতিগত সংঘর্ষের আগুন অনেকটাই স্তিমিত হলেও, রাজ্যের বিভিন্ন ত্রাণ শিবিরে এক গভীর মানবিক সংকট ক্রমশ প্রকট হয়ে উঠছে। তথ্যের অধিকার (RTI) আইনের মাধ্যমে প্রকাশিত রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের এক প্রতিবেদনে জানা গেছে, ২০২৩ সালের মে মাসে শুরু হওয়া জাতিগত হিংসার পর থেকে এ পর্যন্ত ত্রাণ শিবির ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে থাকা অন্তত ৭৩১ জন বাস্তুচ্যুত মানুষের মৃত্যু হয়েছে।

জেলা প্রশাসনের সংকলিত তথ্যের ভিত্তিতে সমাজকর্মী হরেশ্বর গোস্বামী এই পরিসংখ্যান সামনে এনেছেন। রিপোর্ট অনুযায়ী, মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি চুরাচাঁদপুর জেলায়, যেখানে প্রাণ হারিয়েছেন ২৪৮ জন। এরপর রয়েছে বিষ্ণুপুর (১৫১ জন) এবং কাংপোকপি (১২৮ জন)।

রিপোর্টে উঠে এসেছে, শুধুমাত্র সহিংসতার প্রত্যক্ষ প্রভাব নয়, দীর্ঘমেয়াদি মানসিক ও শারীরিক সংকটও বহু মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। তীব্র মানসিক অবসাদ ও ট্রমাজনিত কারণে অন্তত ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে আত্মহত্যা, অসাবধানতাবশত জলে ডুবে মৃত্যু এবং যৌন নির্যাতনের পর মৃত্যুর ঘটনাও রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও উদ্বেগজনকভাবে সামনে এসেছে দীর্ঘস্থায়ী ও মারণব্যাধির প্রকোপ। শুধুমাত্র ইম্ফল ইস্ট জেলার ত্রাণ শিবিরগুলোতেই অন্তত ২১৭ জন বাস্তুচ্যুত ব্যক্তি ক্যানসার বা যক্ষ্মার মতো গুরুতর রোগে আক্রান্ত, যাদের জন্য পর্যাপ্ত চিকিৎসা ও ওষুধের জোগান এখনও বড় চ্যালেঞ্জ।

সরকারি তথ্য অনুযায়ী, সংঘর্ষের এক বছরেরও বেশি সময় পর আজও ৪৩ হাজারের বেশি মানুষ ত্রাণ শিবির ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করতে বাধ্য হচ্ছেন। ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটানো এই মানুষদের জন্য পুনর্বাসন, স্বাস্থ্য পরিষেবা এবং মানসিক সহায়তার জরুরি প্রয়োজনীয়তার কথাই নতুন করে তুলে ধরেছে এই রিপোর্ট।

বিশেষজ্ঞদের মতে, মণিপুরের সংকট কেবল আইন-শৃঙ্খলা বা রাজনৈতিক সমাধানের মধ্যেই সীমাবদ্ধ নয়; পরিস্থিতি সামাল দিতে অবিলম্বে বৃহৎ পরিসরে মানবিক সহায়তা, স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করা জরুরি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার

মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার