ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

এসএসসি পরীক্ষার্থী অপহরণের অভিযোগ, পুঠিয়া থানায় মায়ের লিখিত আবেদন

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ০৬:১৫:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ০৬:১৫:২১ অপরাহ্ন
এসএসসি পরীক্ষার্থী অপহরণের অভিযোগ, পুঠিয়া থানায় মায়ের লিখিত আবেদন ফাইল ফটো
রাজশাহীর পুঠিয়ায় এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেয়ের মা রুনা বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী (১৫) একজন এসএসসি পরীক্ষার্থী। তিনি রাজশাহীর বেলপুকুর থানার ধাদাস গ্রামের বাসিন্দা। অভিযোগে বলা হয়, একই এলাকার তাড়াশ গ্রামের অন্তর (২৫) দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে সাড়া না দেওয়ায় তিনি বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন ও অপহরণের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, গতকাল সোমবার (৮ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে ওই শিক্ষার্থী আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে পুঠিয়ার বানেশ্বর বাজারে আসেন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে অন্তর ও মনজুর রহমান নামে দুই ব্যক্তি তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে যান। এ ঘটনায় অন্তরের বাবা বারিক আলী, মা হাফিজা বেগম ও বোন রেখা খাতুনের সহযোগিতার অভিযোগও করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে কিশোরী বাড়ি না ফেরায় তাঁরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারেন, অভিযুক্তরা তাঁকে জোরপূর্বক নিয়ে গেছেন। বিষয়টি নিয়ে অভিযুক্তদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন।

ভুক্তভোগীর মা রুনা বেগম অভিযোগে তাঁর মেয়েকে দ্রুত উদ্ধার এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘একজন এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগে থানায় একটি লিখিত আবেদন পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মেয়েটিকে উদ্ধারের জন্য পুলিশ কাজ শুরু করেছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী