ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ০৭:৩০:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ০৭:৩০:৩৭ অপরাহ্ন
৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব ছবি: সংগৃহীত
কাজের চাপ, বাড়ির চাপ, ব্যক্তিগত চাপ— এই সব চাপের মধ্যে দীর্ঘ দিন থাকতে থাকতে অনেকের এক এক সময়ে মনে হয়, মাথাটা বোঝাই হয়ে গিয়েছে। নিজে আর কোনও ভাবেই নিজের মধ্যে নেই। সিদ্ধান্ত নিতে পারছেন না। মনোবিদ্যার ভাষায় অনেকে একে ‘ব্রেন ফগ’ বা ‘মাথার কুয়াশা’ বলেন।

বয়স হলে স্মৃতিশক্তি কমে যাওয়া স্বাভাবিক, তবে অল্প বয়সেই যদি সব ভুলতে শুরু করেন, সে ক্ষেত্রে সতর্ক হওয়া জরুরি। চিকিৎসকদের মতে ‘ব্রেন ফগ’-এর কারণে এমনটা হতে পারে। ‘ব্রেন ফগ’ কথাটি আদতে কোনও বৈজ্ঞানিক শব্দবন্ধ নয়। সাধারণত এই সমস্যায় আক্রান্ত রোগীরা নিজেদের শারীরিক অবস্থা ব্যাখ্যা করার জন্য এই শব্দটি বলে থাকেন। আচমকা ভাবনাচিন্তা শ্লথ হয়ে যাওয়া, মনোযোগের অভাব, স্মৃতিলোপের মতো নানা ধরনের সমস্যাকে উপসর্গের অন্তর্গত ভাবা হয়। অনেকে সমস্যায় পড়েন কথা বলার সময়েও। কথা বলতে গিয়েও বলতে না পারার সমস্যা দেখা দিতে পারে অনেক ক্ষেত্রে।

৫টি উপায় ‘ব্রেন ফগ’-এর সমস্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব। জেনে নিন-

১) ৬-৮ ঘণ্টার ঘুম নিশ্চিত করুন। ৪-৫ ঘণ্টা ঘুমোলে ‘ব্রেন ফগ’-এর সমস্যা কিন্তু বাড়বে। ঘুম আদতে বিনা মূল্যে পাওয়া ওষুধের মতো। পর্যাপ্ত ঘুমোলে মানসিক স্বাস্থ্য ভাল থাকে, শরীরেরও উপকার হয়। ঠিক মতো ঘুমোলেই ‘ব্রেন ফগ’-এর সমস্যা অনেকটাই কমবে।

২) পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। শরীরে জলের ঘাটতি না হলে ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমে। ডিহাইড্রেশন হলেই মস্তিষ্কে পুষ্টি ও অক্সিজেনের সরবরাহ ব্যাহত হয়, ফলে এর ঝুঁকি বাড়ে।

৩) রোজের ডায়েট পরিচ্ছন্ন আর স্বাস্থ্যকর হতে হবে। ডায়েটে শাকসব্জি, প্রোটিন বেশি করে রাখতে হবে। ভাজাভুজি, প্রক্রিয়াজাত খাবার, প্যাকেটজাত খাবার থেকে যথাসম্ভব দূরে থাকতে হবে। চিনি বা চিনিযুক্ত খাবার যত কম খাবেন ততই ভাল। রোজের ডায়েটে তেল খাওয়ার পরিমাণ কমালেও উপকার পাবেন।

৪) শরীরচর্চার সময় না পেলেও নিয়মিত হাঁটার জন্য সময় বার করতে হবে। নিয়মিত হাঁটলে ওজন নিয়ন্ত্রণে থাকে, শরীরে রক্ত সঞ্চালন ভাল হয়, শরীরে হরমোনের ভারসাম্য বজায় থাকে। এই সব কারণে ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি অনেকটাই কমে।

৫) ‘ব্রেন ফগ’-এর সমস্যা দূর করতে হলে সবার আগে মানসিক চাপ মুক্ত থাকা দরকার। এর জন্য নিয়ম করে যোগব্যায়াম, প্রাণায়াম ও শ্বাসের ব্যায়াম করতে হবে। মনমেজাজ চনমনে থাকলে ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমে কিংবা ব্রেন ফগিং শুরু হলেও তাড়াতাড়ি সুস্থ জীবনে ফিরে আসা যায়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী