ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন। অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা লালু রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন মানবিক নেতৃত্বে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা মোহনপুরে ২৮শে অক্টোবর উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদান আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আনন্দ র‍্যালি ও সমাবেশ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর

নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ০৮:১০:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ০৮:১০:০৪ অপরাহ্ন
নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬
রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে ছয়জন মাদক কারবকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) রাতে নগরীর কাটাখালী, শাহমখদুম, বেলপুকুর থানা এবং কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।  

এ সময় তাদের কাছ থেকে ১৫৫ গ্রাম গাঁজা, ১৬ পিস ইয়াবা ও ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো: মজনু আলী (৩৮), সে নগরীর কাটাখালী থানার চক কাপাসিয়া এলাকার বাসিন্দা, রতন আলী (৪৫), সে শাহমখদুম থানার বড়বনগ্রাম শেখপাড়া এলাকার বাসিন্দা, একই এলাকার সাদরুল ইসলাম (৩৮), সাইদ আলী (৩৮), সে নগরীর বেলপুকুর থানার মাহেন্দ্রা এলাকার বাসিন্দা, আল-আমিন (২২), সে দক্ষিণ জামিরা এলাকার বাসিন্দা ও মেহেদী হাসান ওরফে হাসান (২৭), সে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়া এলাকার বাসিন্দা। 

মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, সোমবার রাতে নগরীর বিভিন্ন থানা পুলিশের অভিযানে ১৫৫ গ্রাম গাঁজা, ১৬ পিস ইয়াবা ও ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ ৬জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতার আল-আমিনের বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেফতারকৃদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২