ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাজশাহীতে মা ও শিশু সহায়তা কর্মসূচির আবেদন সংগ্রহে প্রশাসকের পরিদর্শন

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০৪:৩৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০৪:৩৯:৩৮ অপরাহ্ন
রাজশাহীতে মা ও শিশু সহায়তা কর্মসূচির আবেদন সংগ্রহে প্রশাসকের পরিদর্শন রাজশাহীতে মা ও শিশু সহায়তা কর্মসূচির আবেদন সংগ্রহে প্রশাসকের পরিদর্শন
মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত মা ও শিশু সহায়তা কর্মসূচি’র আওতায় রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এলাকায় বসবাসরত গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচিতে অন্তর্ভুক্তির লক্ষ্যে দুই দিনব্যাপী বিশেষ আবেদন সংগ্রহ ক্যাম্পেইন শুরু হয়েছে।

বুধবার সকালে নগর ভবন চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ক্যাম্পেইন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন নগর ভবন চত্বরে স্থাপিত বিভিন্ন বুথ পরিদর্শন করেন। এ সময় তিনি সেবাগ্রহীতা নারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় তথ্য ও সেবা নিশ্চিত করার বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে প্রশাসক বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন নাগরিকদের কল্যাণে সব সময় কাজ করে যাচ্ছে। গর্ভবতী মায়েদের সামাজিক নিরাপত্তা ও আর্থিক সহায়তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক ইশরাত জাহান, বিশ্ব খাদ্য কর্মসূচির প্রোগ্রাম ডিরেক্টর মো. সাদিক আলী এবং মনিটরিং অ্যাসিস্ট্যান্ট সুমাইয়া হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজশাহীর আয়োজনে অনুষ্ঠিত এ বিশেষ ক্যাম্পেইন ১০ ও ১১ জুন পর্যন্ত চলবে। ক্যাম্পেইনের আওতায় নগরীর ১৬ থেকে ২৩ নম্বর ওয়ার্ডে বসবাসরত গর্ভবতী মায়েদের আবেদনপত্র সংগ্রহ করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মা ও শিশু সহায়তা কর্মসূচি সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা কর্মসূচি, যার মাধ্যমে গর্ভবতী মা ও শিশুদের পুষ্টি, স্বাস্থ্যসেবা এবং আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে নতুন উপকারভোগী অন্তর্ভুক্তির লক্ষ্যে বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী