ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র কড়া নজরদারি

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০৫:২৭:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০৫:২৯:৩৬ অপরাহ্ন
ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র কড়া নজরদারি ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র কড়া নজরদারি
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন অপতৎরতা ঠেকাতে দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে কড়া নজরদারিসহ কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারত সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে বিএসএফ বাংলা ভাষাভাষি কিছু নাগরিককে জোরপূর্বক বাংলাদেশ ভূখন্ডে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। যার প্রত্যেকটি অপতৎপরতা ব্যর্থ করে দিয়েছে বিজিবি সদস্যরা। ইতোমধ্যে দিনাজপুরের হিলি, পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ বিভিন্ন সীমান্ত দিয়ে বেশ কিছু ভারতীয় বাংলা ভাষাভাষি নারী, পুরুষ ও শিশুদেরকে বাংলাদেশ সীমানায় পুশইনের অপচেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবি’র কঠোর অবস্থান ও সফল তৎপরতার কারণে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে।

এরই প্রেক্ষিতে বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় কড়া নজরদারি ও কঠোর অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা। বিএসএফ যেন কোনো ভাবেই বাংলা ভাষাভাষি ভারতীয় নাগরিককে বাংলাদেশ সীমানায় পুশইন করাতে না পারে সেজন্য সীমান্তে বিজিবি’র টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। রাত জেগে পাহারা দিচ্ছে বিজিবিসহ সীমান্ত এলাকার গ্রামবাবী। তবে সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশইন অপচেষ্টা প্রতিহত করতে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা সজাগ, সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছেন। সীমান্তের কোনো এলাকা দিয়ে যেন কোনো ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশ ভূখন্ডে প্রবেশ করতে না পারে সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা। একই সঙ্গে সীমান্তে চোরাচালান প্রতিরোধেও নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি সদস্যরা সর্বদা অঙ্গীকারবদ্ধ। এ দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্যের সুযোগ নেই।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী