ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০৬:০৮:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০৬:০৮:০৬ অপরাহ্ন
নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
নওগাঁর নিয়ামতপুরে মাদক বিরোধী অভিযানে ২০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (৮ জুন) বিকাল তিনটার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের আহারকান্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ সাগর আলী খন্দকার(২২)। বাবার নাম মোঃ আলতাবুর রহমান। বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার চৌপুকুরিয়া গ্রামে। 

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে নিয়ামতপুর উপজেলার আহারকান্দর এলাকায় একজন ব্যক্তি মাদক বিক্রির জন্য অবস্থান করছে। নওগাঁ পুলিশ সুপার তারিকুল ইসলাম এর নির্দেশনায় সেখানে অভিযান পরিচালনা করা হয়।  অভিযানকালে মোঃ সাগর আলী খন্দকারের দেহ তল্লাশী করে ২০ গ্রাম  হেরোইন উদ্ধার করা হয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে  থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী