ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

পুঠিয়ায় র‍্যাবের অভিযানে ৬ গাঁজা গাছসহ মাদক কারবারী গ্রেপ্তার

  • আপলোড সময় : ১১-০৬-২০২৬ ১২:২৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৬ ১২:২৯:৩১ অপরাহ্ন
পুঠিয়ায় র‍্যাবের অভিযানে ৬ গাঁজা গাছসহ মাদক কারবারী গ্রেপ্তার পুঠিয়ায় র‍্যাবের অভিযানে ৬ গাঁজা গাছসহ মাদক কারবারী গ্রেপ্তার
রাজশাহীর পুঠিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৬টি গাঁজা গাছসহ সাহাবুর মোল্লা নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-৫ সূত্রে জানা যায়, বুধবারবার (১০ জুন) রাত সোয়া ১টার দিকে পুঠিয়া থানার কাজুপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  এ সময় তার নিজস্ব জমিতে থাকা পানের বরজ থেকে ৬টি গাঁজা গাছ জব্দ করা হয়।

গ্রেপ্তার সাহাবুর মোল্লা কাজুপাড়া গ্রামের মমিন মোল্লার ছেলে। জব্দকৃত গাঁজা গাছগুলোর ওজন ৮ দশমিক ৫ কেজি এবং উচ্চতা প্রায় ১২ ফুট বলে জানিয়েছে র‍্যাব।

জিজ্ঞাসাবাদে সাহাবুর মোল্লা বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা গাছের চাষাবাদ এবং বিভিন্ন এলাকায় তা সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও  জানিয়েছে র‍্যাব ।

র‍্যাবের দাবি, তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজা চাষ করে স্থানীয় এলাকাসহ বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিলেন।

এ ব্যপারে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে  পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে। 

শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী