ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বরের কর্মসূচি সফল করতে রাজশাহীতে বিএনপির সাবেক নেতাদের প্রস্তুতি সভা ৭ নভেম্বরের কর্মসূচি সফল করতে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন ৬৫ চরমপন্থী, স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ জয়পুরহাটে ৯০০ টাপেন্টাডল ও ৬০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন পুঠিয়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! পুঠিয়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন তানোরে মাদরাসা শিক্ষককে লাঞ্ছিত পুঠিয়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন নিয়ামতপুরে এইচএসসিতে ২ কলেজে শতভাগ ফেল, ৬ কলেজে ফেলের হার বেশি ফুলবাড়ীতে জাতীয় যুব দিবসে ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবারের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ফুলবাড়ীতে জাতীয় যুব দিবসে আমরা করব জয় যুব সমাজকল্যাণ সংস্থার বৃক্ষরোপণ ও মশক নিধন কর্মসূচি যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলন এইচএসসিতে গুরুদাসপুরে ৫টি প্রতিষ্ঠানের কেউই পাশ করেনি আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত মোহনপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন, সনদ ও ঋণের চেক বিতরণ ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য ধরা

লালপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১১-০৬-২০২৬ ০৪:২৫:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৬ ০৪:২৫:০২ অপরাহ্ন
লালপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত লালপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
নাটোরের লালপুরে কৃষকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ( ১১ জুন) লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরে 'প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)' প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কংগ্রেস আয়োজন করে। 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোরের প্রশিক্ষণ অফিসার মোঃ শহিদুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন লালপুর উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়। বক্তব্য রাখেন বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু, চংধুপইল ইউনিয়নের কৃষক কৌশিক আলম, দুয়ারিয়ার কৃষাণী মোছাঃ শাপলা খাতুন ।

উপস্থিত ছিলেন লালপুর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অফিসার ডাঃ মুনজুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ আব্দুল্লাহ , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াজেদ আলী মৃধা, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম মোলাম উপজেলা কৃষি অফিসার জানান, উপজেলার কৃষকদের উন্নত প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক চাষাবাদে উদ্বুদ্ধ করতে ইতোমধ্যে ৫টি কৃষক পার্টনার স্কুল গঠন করা হয়েছে। প্রতিটি স্কুলে রয়েছে ১৫ জন করে কৃষক সদস্য। এসব স্কুলে কৃষকদের মাঝে উত্তম কৃষি চর্চা, ফল ও সবজি উৎপাদনে মানদণ্ড নির্ধারণ ও বাস্তবায়ন, উচ্চ ফলনশীল ধানের জাত উন্নয়ন এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে শুরু আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত

রুয়েটে শুরু আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত