ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন!

  • আপলোড সময় : ১১-০৬-২০২৬ ০৬:০৩:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৬ ০৬:০৩:৫৪ অপরাহ্ন
‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! ছবি: সংগৃহীত
‘পিদ্দী’ ছবি নিয়ে বিতর্ক তুঙ্গে। ছবিতে রাম চরণের বিপরীতে অভিনয় করেছেন জাহ্নবী কপূর। কিন্তু চরিত্রের থেকে তাঁর শরীরকেই নাকি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এমন অভিযোগ উঠেছে। এমনকি পরোক্ষে সেই অভিযোগে সম্মতি জানিয়েছেন শ্রীদেবী-কন্যা নিজেও। কিন্তু, ‘পিদ্দী’র জন্য নাকি আকাশছোঁয়া পারিশ্রমিক পেয়েছেন তিনি। অভিনয়জীবনের সবচেয়ে বড় অঙ্কের পারিশ্রমিক ‘পিদ্দী’ ছবিটিই নাকি তাঁকে দিয়েছে।

‘পিদ্দী’ বিতর্কে মুখ খুলেছেন বহু তারকাই। অনেকেই সমর্থন করেন জাহ্নবীকে। তার পরেই ছবির পরিচালক বুচি বাবু সানা বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন। এমনকি, ছবির কিছু অংশ বাদও দেওয়া হয়েছে, যেগুলি নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। নির্মাতাদের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই ছবির জন্য জাহ্নবীকে নাকি ৮ কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছে। সেই সূত্রের কথায়, “জাহ্নবীর কেরিয়ারের সবচেয়ে বড় অঙ্কের পারিশ্রমিক এটাই। জাহ্নবীও সেটে খুব পেশাদার ছিলেন। ‘দেবারা’ ছবির জন্য ৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। সেই ছবি থেকে প্রায় ৫০ শতাংশ বেশি পারিশ্রমিক পেয়েছেন ‘পিদ্দী’তে।”

প্রথমে ‘দেবারা’, এ বার ‘পিদ্দী’। দুটি ছবিই তেলুগু ইন্ডাস্ট্রিতে সফল। তাই জাহ্নবীকে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে, জানান সেই সূত্র। তাঁর কথায়, “জাহ্নবী ছবিতে থাকা মানেই সেটি সফল। তাই তেলুগু চলচ্চিত্রজগতে ওঁকে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে।” তাই পর পর বেশ কিছু তেলুগু ছবির প্রস্তাব যাচ্ছে জাহ্নবীর কাছে। অল্লু অর্জুনের ছবি ‘রাকা’তেও জাহ্নবীকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। এ ছাড়াও অভিনেত্রীকে আরও কিছু তেলুগু ছবিতে দেখা যাবে বলে মনে করা হচ্ছে।

সেই ছবিগুলিতেও কি শুধুই ‘স্বল্পবসনা সুন্দরী’র চরিত্রে জাহ্নবী? সূত্র জানিয়েছেন, আসন্ন ছবিগুলিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। শুধুই সৌন্দর্য যোগ করার জন্য নায়কের পাশে থাকবেন তিনি, এমন নয়।

‘পিদ্দী’ নিয়ে চলা বিতর্কে সরাসরি এখনও কোনও মন্তব্য করেননি জাহ্নবী। তবে এক অনুরাগীর সঙ্গে চলা তাঁর কথোপকথনের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। সেই ছড়িয়ে পড়া স্ক্রিনশটে দেখা গিয়েছিল, তাঁকে ছবিতে যে ভাবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা নিয়ে মোটেই সন্তুষ্ট নন অভিনেত্রী। এক জায়গায় জাহ্নবী আক্ষেপ করে জানিয়েছেন, তাঁর অজান্তেই বক্ষবিভাজিকার শট নেওয়া হয়েছে। তিনি বলেছেন, “ওরা বলবে, মুখের ‘ক্লোজআপ’ শট নেওয়া হচ্ছে। কিন্তু ওরা নেবে বক্ষবিভাজিকার শট। কিছু বিশ্বাস করা যায় না।” এই বিতর্কের মাঝে এমন খবরও ছড়িয়েছিল, জাহ্নবী নাকি ভবিষ্যতে দক্ষিণের ছবি নিয়ে আগ্রহী নন। তবে বিষয়টি নিয়ে অভিনেত্রী বা তাঁর সহযোগী দল আনুষ্ঠানিক ভাবে কোনও কথা এখনও বলেনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ