ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদ দখলের দাবি ট্রাম্পের, নিজেকে সুপারহিরো রূপে প্রকাশ কলকাতার মুসলিম কলোনিতে ৯০ দিনের বেশি পানি নেই, পাশের হিন্দু এলাকায় সরবরাহ স্বাভাবিক স্থগিত ১০ মাস পর ঢাকায় কাভিশ, সঙ্গে শিরোনামহীন-মেঘদল লালপুরে ২২ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেফতার বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের রাসিক প্রশাসকের মতবিনিময় চেতনানাশক খাইয়ে অটো ছিনতাই, ২৪ ঘণ্টায় উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহীতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ৬৭ বছরে অন্তঃসত্ত্বা: আপত্তিকর প্রশ্নের কড়া জবাব নীনা গুপ্তার অবাক শেহনাজ গিল ভক্তের বুকে নিজের চেহারা রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে নাচের জন্য এনে ২ নৃত্যশিল্পীকে মাঝনদীতে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ পদ্মায় নৌকাডুবি: উদ্ধার ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ সংসদে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিএনপির ঝাড়ু মিছিল বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, ফেরত দিতে দুদিন ধরে মাইকিং যুবকের ৭ বছরের শিশুকে হত্যার ৩ দিন পর মিলল মাটিচাপা মরদেহ মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ আড়াই মাস আগে ভাতিজাকে হত্যা, জামিনে এসে একই কায়দায় চাচাকে কুপিয়ে হত্যা সীমান্তে বিএসএফের গুলিতে আরও এক বাংলাদেশির মৃত্যু সম্পত্তির দাবিতে দাদা-দাদির ঘরে আগুন দিলো নাতি

পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগের দুই নেতা গ্রেফতার

  • আপলোড সময় : ১১-০৬-২০২৬ ০৮:৪৪:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৬ ০৮:৪৪:০৩ অপরাহ্ন
পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগের দুই নেতা গ্রেফতার পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগের দুই নেতা গ্রেফতার
রাজশাহী মহানগরীর পবা থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার দিনগত রাতে সাড়ে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আজমত আলী (৩৭), তিনি পবা থানার বড়গাছি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সামায়ন কবির হেলাল (৩১), তিনি হড়গ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার রাত সোয়া ৮টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান।
 
তিনি জানান, বৃহস্পতিবার (৯ জুন) ভোর সাড়ে ৬টার দিকে নগরীর পবা থানার আলাইবিদিরপুর এলাকায় রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে প্রায় ৩৫ থেকে ৪০ জন ব্যক্তি মুখে মাস্ক পরে মিছিল বের করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। পুলিশের দাবি, মিছিলের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়িত ছিলেন। ঘটনাটি এলাকায় আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।

এ ঘটনায় একই দিন পবা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের ধারাবাহিকতায় আরও দুই আসামিতে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে পবা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 
গ্রেফতারকৃত দুই আসামিকে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে, আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত

রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত