ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে সমবায় সমিতির সদস্যদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার বিদ্যুৎ ও সেচ ব্যয় কমাতে বিএমডিএর ১৫ হাজার গভীর নলকূপ যাবে সৌরবিদ্যুতে শিবগঞ্জে সাড়ে ছয় কোটি টাকার হেরোইন সহ গ্রেপ্তার ১ সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলা নিয়ে নাটকীয় মোড়:তদন্তে মিথ্যা প্রমাণ,জামিন নামঞ্জুর করে বাদী কারাগারে পুঠিয়ায় জুয়া-মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ ঠাকুরগাঁও শহরের পৌর ড্রেনে মিলল ভ্রূণের মরদেহ, এলাকায় চাঞ্চল্য কলমা ইউপি নির্বাচনে বিএনপিতে হযরত আলীর বিকল্প নাই তেরখাদিয়ায় চুরির সময় আটক, দেড় বছরের কারাদণ্ড মাত্র ৩০ বছরেই ইনফ্লুয়েন্সার নিধির মৃত্যু, শেষ পোস্ট ঘিরে রহস্য হল থেকে বেপরোয়া সরানোয় ক্ষোভ আদৃতের পুজোর আগে রূপচর্চা নয়, ত্বক নিয়ে কঠোর নিয়মে উষসী রায় ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ হরমুজ প্রণালী নিয়ে ইরানের শর্ত, কূটনৈতিক আলোচনার আহ্বান এআই দিয়ে কণ্ঠস্বর নকল করে গালাগাল করানো সম্ভব, উদ্বেগ সালমানের নেপালে ফের ভয়াবহ বন্যা-ধস, ২৪ জনের মৃত্যু প্রেমজীবন নিয়ে গুঞ্জনে আর মাথা ঘামান না ডাকোটা জনসন তৃতীয়বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে, চিকিৎসকের পরামর্শে ছাড়লেন প্রিয় ঝাল খাবার

বাঘায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু!

  • আপলোড সময় : ১১-০৬-২০২৬ ০৯:১৪:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৬ ০৯:১৪:০১ অপরাহ্ন
বাঘায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু! বাঘায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু!
রাজশাহীর বাঘায়  মিনহাজ (১১) নামে চতুর্থ শ্রেণীর এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার ( ১১ জুন ) দুপুর দেড়টায় বাইসাইকেলযোগে  স্কুল থেকে  বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ​নিহত মিনহাজ উপজেলার মিরগঞ্জ ভানুকর গ্রামের মিনারুল ইসলামের  ছেলে ও  মিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ।

স্থানীয়সূত্রে  জানা যায়, প্রতিদিনের মতো মিনহাজ এদিন সকালের ক্লাস শেষ করে দুপুর ১টার দিকে স্কুল থেকে বাই সাইকেল চড়ে বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে মিনহাজ  নিজ বাড়ির ( বাড়ির পার্শ্বে বাঘা-রাজশাহী সড়কের মিরগঞ্জ ভানুকর এলাকায়) কাছাকাছি পৌঁছালে ঈশ্বরদী থেকে রাজশাহী গামী একটি দ্রুতগতির সাদা রঙের মাইক্রোবাস তার সাইকেলটিকে সরাসরি সজোরে ধাক্কা দেয়। এতে মিনহাজ সাইকেলসহ রাস্তা থেকে ছিটকে পড়ে। এসময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে । তিন ভাই বোনের মধ্যে মিনহাজুল বড় সন্তান ছিলেন। তাঁর ছোট দুই বোন রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মিনহাজের  পরিবারের পক্ষ  থেকে প্রতিবেশী আকতার হোসেন জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাসটি দ্রুত চলে যায়।  পরে চারঘাট এলাকায় গাড়িটি আটকানো হয়।  এ দিন সন্ধ্যা সাড়ে সাতটায় মিনহাজের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ( ওসি) সেরাজুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহত  ছাত্রের লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে পরিবারকে।   দুর্ঘটনা কবলিত গাড়ি ও চালকের বিরুদ্ধে  তদন্ত সাপেক্ষে সড়ক পরিবহন আইনে  ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার