ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

বাদামভাজা কী ভাবে রাখলে মিইয়ে যাবে না, গন্ধ হবে না, বজায় থাকবে কুড়মুড়ে ভাবও

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০৫:১১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০৫:১১:১৭ অপরাহ্ন
বাদামভাজা কী ভাবে রাখলে মিইয়ে যাবে না, গন্ধ হবে না, বজায় থাকবে কুড়মুড়ে ভাবও ফাইল ফটো
একমুঠো বাদামভাজা খান বিকেলে চা কিংবা মুড়ির সঙ্গে। তাতেও সমস্যা! দোকান থেকে খুঁজে পেতে যে বড় দানার বালিতে ভাজা বাদামের প্যাকেট কিনে আনলেন, তিন দিনের মধ্যে তার স্বাদ গেল বদলে। প্রথম বারের কুড়মুড়ে ভাব উধাও। বদলে কৌটোয় পড়ে আছে তেলচিটে গন্ধ হয়ে যাওয়া মিয়োনো বাদাম। যা দেখে খাওয়ার ইচ্ছেই থাকে না আর। পয়সা নষ্ট তো বটেই। এমন সমস্যায় ভুক্তভোগী যাঁরা, তাঁরা পাঁচটি উপায় কাজে লাগিয়ে দেখতে পারেন। তাতে বাদামভাজা প্যাকেট খোলার দিন দশেক পরেও ভাল এবং তাজা থাকবে।

১। পরিষ্কার পরিচ্ছন্ন এবং বায়ুরোধক কাচের শিশি কিংবা ফুড গ্রেড প্লাস্টিকের কৌটোয় রাখুন বাদাম।

২। বাজারে এখন এক ধরনের জিপ লক পাউচ ব্যাগ পাওয়া যায়। এই ধরনের ব্যাগে বাদাম রেখে, বাড়তি হাওয়া বের করে দিয়ে জিপ লক করুন।

৩। বাদামভাজার পাত্রে সরাসরি সূর্যের আলো যেন না লাগে। একই সঙ্গে তপ্ত আবহাওয়া, আর্দ্রতা বেশি বা স্যাঁতসেঁতে ভাব বেশি, এমন জায়গাতেও রাখবেন না বাদামের কৌটো।

৪। এক সঙ্গে অনেকটা বাদাম কিনলে বায়ুরোধক পাত্রে ভরে তা ফ্রিজে বা ডিপ ফ্রিজে রেখে দিলে দীর্ঘ দিন ভাল থাকে। গন্ধ হয় না।

৫। কৌটোয় রাখার আগে যদি বাদামকে কড়ায় সামান্য নাড়াচাড়া করে নেওয়া যায়, তবে তাতে থাকা বাড়তি আর্দ্রতাটুকুও চলে যায়। তাতে বাদাম আরও বেশি দিন ভাল থাকে।

৬। বাদাম খাওয়ার সময় ভিজে হাত যাতে না লাগে, সে দিকেও খেয়াল রাখতে হবে। কারণ, বাদামের কুড়মুড়ে ভাব নষ্ট হয়ে যাওয়ার কারণ আর্দ্রতা। তাই সব সময় শুকনো চামচ ব্যবহার করুন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী