ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

দিল্লিতে ফের বহুতল আবাসনে অগ্নিকাণ্ড, এবার প্রাণ গেল তিনজনের

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০৬:০৪:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০৬:০৪:৫২ অপরাহ্ন
দিল্লিতে ফের বহুতল আবাসনে অগ্নিকাণ্ড, এবার প্রাণ গেল তিনজনের ছবি: সংগৃহীত
দিল্লিতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল একটি বহুতল আবাসিকের তিন বাসিন্দার। ঘটনাটি ঘটেছে রাজধানীর তুঘলকাবাদের গোবিন্দপুরী এলাকায়। পুলিশ জানিয়েছে আহত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার ভোরের এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত বেশ কিছু আবাসিক বহুতলটিতে আটকে আছেন। তবে তারা বিপদমুক্ত। দমকল বাহিনী সকালে আগুন নেভাতে সক্ষম হয়।

গত সপ্তাহেই দিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে অগ্নিকাণ্ডে ২১ জন নিহত হন। মৃতদের মধ্যে বাংলাদেশিসহ বেশ কয়েকজন বিদেশি ছিলেন।

তুঘলকাবাদের অগ্নিকাণ্ড নিয়ে দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) হেমন্ত তিওয়ারি জানান ভোররাতে স্থানীয় থানা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রথমে আট জনকে উদ্ধার করতে সক্ষম হয়। প্রত্যেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ২২ বছরের এক যুবকসহ তিনজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বাকি দুইজন মহিলা।

প্রাথমিক তদন্তের পর পুলিশ ও দমকলের অনুমান শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে। আবাসনের মালিক এবং আবাসিকদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। পাশাপাশি চলছে আটকে পড়া আবাসিকদের উদ্ধারের কাজ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী