ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয়

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০৬:৪২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০৬:৪২:৩৯ অপরাহ্ন
রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয়
‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’। শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানমনস্কতা বিকাশে আয়োজিত এ প্রদর্শনীতে ক্ষুদে বিজ্ঞানীদের ব্যতিক্রমী সব উদ্ভাবন মুগ্ধ করেছে উপস্থিত দর্শনার্থীদের।

শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) বাংলাদেশের উদ্যোগে এবং এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস)-এর সহযোগিতায় আয়োজিত এ প্রদর্শনীতে উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট, উদ্ভাবনী ধারণা এবং সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোগ উপস্থাপন করে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ খাদিজা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও বিএনপির সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলাল উদ্দীন সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সহকারী অধ্যাপক আবু সাইয়ুম, উপজেলা একাডেমিক সুপারভাইজার ওবায়দুল হক, প্রধান শিক্ষক সোহেল রানা ও ফেরদৌস আলম মানিক, রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন)-এর সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, আশরাফুল আলমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও অভিভাবকরা। বিচারকদের মূল্যায়নে কাদিহাট উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় হয় কেন্দ্রীয় মাধ্যমিক উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান লাভ করে রাণীশংকৈল ডিগ্রি কলেজ। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও মেধা সনদ তুলে দেন অতিথিরা।

সভাপতির বক্তব্যে ইউএনও মিজ খাদিজা বেগম বলেন, "শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী মানসিকতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণামুখী চিন্তায় দক্ষতা অর্জন করতে হবে। "আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং ভবিষ্যতের উদ্যোক্তা তৈরির লক্ষ্যেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী