ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরে কথিত সালিস নিয়ে মিশ্র প্রতিক্রিয়া কেন নারীদের জীবনে ৩০ বছর বয়স বিশেষ গুরুত্বপূর্ণ? পেড্ডি বিতর্কে মুখ খুললেন জাহ্নবী পালকের সঙ্গে বিচ্ছেদের পথে ইব্রাহিম খলনায়ক রিটার্নস-এ সঞ্জয়ের পাশে সালমান, ফিরছে দুই তারকার জুটি যুবসমাজ জাতির প্রাণশক্তি ও উন্নয়নের চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকারে লিম্পেট মাইন হামলা পোল্যান্ডে সাংবিধানিক সংকট, আদালতের প্রধানকে বরখাস্ত ঘিরে উত্তেজনা এইচএসসির ফল আশানুরূপ না হওয়ায় প্রাণ গেল কলেজছাত্রের সিংড়ায় দুর্ভোগ এড়াতে স্কুল স্থানান্তরের দাবি নিয়ামতপুরে সাংবাদিকদের কীটনাশক দোকানে চুরি ঠাকুরগাঁও উপ-নির্বাচনে শিক্ষক প্রচারনায় অংশ নেওয়ায়- বিভাগীয় মামলা করতে ইসির নির্দেশ নিয়ামতপুরে এইচএসসিতে পাসের হার ৩৭.১৪ শতাংশ, ২টি কলেজে শতভাগ ফেল দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থী সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! লালপুরে ৫টি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন চরমোনাইয়ের প্রার্থীসহ তিনজন মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন

মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০৬:৫৬:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০৬:৫৬:০৮ অপরাহ্ন
মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, এবারের  বাজেট মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন করার জন্য করা হয়েছে। এবারের বাজেট  একেবারে পরিকল্পিত চিন্তাভাবনার একটি বাজেট।

মানুষের জীবন উন্নত করার জন্য,, জীবনকে সহজ থেকে সহজতর করার জন্য কিন্তু এই বাজেট করা হয়েছে। যেখানে বড় বড় রাস্তাঘাট, বিল্ডিং অথবা ব্রীজ এর থেকে শিক্ষাক্ষেত্রে, বাচ্চাদের ক্রীড়ার ক্ষেত্রে, আইনশৃঙ্খলা অনেক টা ভালো রাখা যায় কিভাবে আইনগত সহযোগিতা মানুষের মাঝে পৌছে দেওয়া যায়, কীভাবে স্বাস্থ্যসেবা আরও বেশি মানুষের কাছে সুলভ মূল্যে পৌঁছে দেওয়া যায়, কিভাবে মানুষের জীবনমান উন্নয়ন করা যায়, কিভাবে মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী করা যায়,  কিভাবে কৃষকদের কৃষি প্রণোদনার মাধ্যমে আরও অনেক বেশি স্বাবলম্বী করা যায় এসব বিষয়ে কিন্তু সব থেকে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।

এ সময় তিনি আরও বলেন, এর পাশাপাশি চলমান সামাজিক কর্মসূচির মাধ্যমে আমরা সহযোগিতা করে থাকি যেমন আমার মন্ত্রণালয় থেকে বিভিন্ন ভাতা কার্ড, ফ্যামিলি কার্ড, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা কৃষি কার্ড সকল কিছুর বরাদ্দ বাড়ানো হয়েছে। যেন আমরা এই সমস্ত জনগোষ্ঠীকে কর্মক্ষম করে তুলতে পারি। যাদেরকে প্রশিক্ষণ দিতে পারি, প্রশিক্ষণের মাধ্যমে তারা যে যে সেক্টরে কাজ করতে ইচ্ছুক সেই সেক্টরে তারা নিজেদের প্রফেশন বেছে নিতে পারে।

শুক্রবার দুপুরে তিনি লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত স্টার্ট আপ ও বিজ্ঞান প্রকল্প সহ সেলাই মেশিন,  হুইল চেয়ার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় ২০২৫-২৬ অর্থ বছরে এডিপি ও বিশেষ বরাদ্দের আওতায় ৮৬ জন নারীর মাঝে সেলাই মেশিন সহ ২০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
নগরীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম সিরাপসহ প্রাইভেট কার জব্দ

নগরীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম সিরাপসহ প্রাইভেট কার জব্দ