ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০৭:২৫:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০৭:২৫:৩৪ অপরাহ্ন
উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের
উন্নয়নমূলক কাজে কোনো ধরনের দুর্নীতি হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। তিনি বলেছেন, সরকারের বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে জনগণের কাছে পৌঁছালে দেশের প্রতিটি পরিবার উপকৃত হবে এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।

শুক্রবার (১২ জুন) দুপুরে লালপুর উপজেলা পরিষদ মিলনায়তন-এ দুস্থদের মাঝে নগদ অর্থ, সেলাই মেশিন, চাল ও হুইলচেয়ার বিতরণ এবং স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “এবারের বাজেটে জনগণের জীবনমান উন্নয়নের জন্য যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে, তা সঠিকভাবে বাস্তবায়ন হলে প্রতিটি ঘর আলোকিত হবে। সবার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, কেউ বেকার থাকবে না।”

প্রশাসনের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “এলাকার রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্টসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যাপক কাজ হবে। কেউ যদি কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করুন। সে আমার দলের লোক হলেও কোনো ছাড় দেওয়া হবে না। সরকারি অর্থ তছরুপ করার অধিকার কারও নেই।”

উন্নয়ন কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনকে সহযোগিতার জন্য দলীয় নেতাদের সমন্বয়ে একটি মনিটরিং কমিটি গঠনেরও পরামর্শ দেন তিনি।

বরকত উল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ওয়াজেদ আলী মৃধা এবং হারুনার রশিদ পাপ্পুসহ অন্যান্যরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী