ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০৭:৩৬:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০৭:৩৬:২৩ অপরাহ্ন
প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালুর পক্ষ থেকে বগুড়ার গাবতলী উপজেলার উনঞ্চুকী গ্রামের প্রতিবন্ধী ও অসহায় সুরাইয়া আক্তার উর্মির পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) লালুর পক্ষে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উর্মির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা ও সান্ত্বনা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাবতলী পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতোয়ার হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালাম, বিএনপি নেতা আব্দুল করিম ও আব্দুল মাজেদ বকুল, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আরমান হোসেন রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সঞ্জু মিয়া এবং সুরাইয়া আক্তার উর্মির মা আছিয়া খাতুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তারা ভবিষ্যতেও উর্মির পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে অসহায় মানুষের কল্যাণে আরও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী