ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০৮:২৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০৮:২৪:৩২ অপরাহ্ন
৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস
ওয়াকা ওয়াকা’ থেকে ‘দাই দাই’ গানের ধরণ বদলালেও বদলায়নি তারুণ্য ধরে রাখার চমক। ২০১০ সালের ফুটবল বিশ্বকাপে থিম সং ‘ওয়াকা ওয়াকা’ দিয়ে বিশ্বজোড়া খ্যাতি পাওয়া পপতারকা শাকিরা আজও তার ফিটনেস ও শরীরচর্চার জন্য আলোচনায়।

১৬ বছর পর ২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চেও তাকে একই রকম টানটান, নির্মেদ ও তরুণ দেখায় বলে ভক্তদের মন্তব্য। বয়স পঞ্চাশের ঘরে পৌঁছালেও তার শারীরিক গঠন ও পেটের পেশি এখনও সুগঠিত।

তার দীর্ঘদিনের ফিটনেস প্রশিক্ষক অ্যানা কাইসার জানিয়েছেন, শাকিরার শরীরচর্চার পাশাপাশি খাদ্যাভ্যাসই তার ফিটনেসের মূল ভিত্তি।
কীভাবে ফিট থাকেন শাকিরা?

প্রশিক্ষকের মতে, তার রুটিনে মূলত তিনটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ—

১. খাবারের ধরন
শাকিরা প্রতিদিন পুষ্টিকর ও সহজপাচ্য খাবার খান। সকাল শুরু হয় সাধারণত ডিমের অমলেট ও সবুজ শাক-সবজি দিয়ে। দুপুরে প্রোটিনসমৃদ্ধ সালাদ এবং রাতে হালকা সবজি ও সহজ প্রোটিন গ্রহণ করেন। স্ন্যাকস হিসেবেও তিনি ফল, স্যুপ ও প্রোটিন শেক বেছে নেন।

২. প্রোটিন গ্রহণের সময় ও নিয়ম
ব্যায়ামের ৪৫ মিনিটের মধ্যে প্রোটিন গ্রহণ করেন তিনি। প্রতিটি প্রধান খাবারে প্রোটিন থাকে বাধ্যতামূলকভাবে। সকালে তুলনামূলক ভারী প্রাণিজ প্রোটিন নিলেও রাতে হালকা প্রোটিন খান।

৩. খাবারের সময় ব্যবধান
সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো প্রতি ২–৩ ঘণ্টা পরপর অল্প অল্প করে খাবার গ্রহণ। এতে তার মেটাবলিজম সক্রিয় থাকে এবং ফ্যাট বার্নিং প্রক্রিয়া চলমান থাকে বলে দাবি প্রশিক্ষকের।

শাকিরার এই শৃঙ্খলাবদ্ধ ডায়েট ও লাইফস্টাইলই তাকে বয়সের তুলনায় অনেক বেশি তরুণ ও ফিট রাখতে সাহায্য করছে বলে মনে করছেন ফিটনেস বিশেষজ্ঞরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী