ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৬ ১০:১১:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৬ ১০:১১:৪১ অপরাহ্ন
‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী
স্বামী সূরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদ ঘোষণার পরেই মৌনীকে নিয়ে নানা গুঞ্জন রটে। অনেকেই বলেন, দিশা পটানীর সঙ্গে মৌনীর ‘অতি ঘনিষ্ঠতা’র জন্যই এই পরিণতি হল তাঁর দাম্পত্যের। প্রথমে অবশ্য এই খবর ছড়ায় যে, সূরজই নাকি সম্পর্কে প্রতারণা করেছেন। তাঁদের সম্পর্ক নিয়ে চলা অনবরত কাটাছেঁড়া হওয়ায় কান-এ সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই মৌনী বলেন, “লোকজন তো কথা বলবেই। লোকজনের কথা বলাই কাজ। কথা বলতে দিন ওদের।” এ বার মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন করতেই নিজেকে ‘সমকামী’ বললেন তিনি?

দিনকয়েক আগেই ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন মৌনী। সেখানে গিয়ে দিশার জন্য মনকেমনের বার্তা দেন অভিনেত্রী। সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হিসাবে যান তিনি। সেখানে তাঁকে প্রশ্ন করা হয় যে, তাঁকে নিয়ে ঘটে চলা গুঞ্জন সম্পর্কে তিনি অবগত কি না! তাতে মৌনি বলেন, ‘‘ওহ! আমি সমকামী কি না, সেই গুঞ্জন তো?’’ অভিনেত্রী জানান, তাঁর জীবনের সমস্ত কঠিন পর্যায়ে তিনি তাঁর পরিবার ও বন্ধুদের পেয়েছেন এবং তিনি সৌভাগ্যবান এমন বন্ধুদের পেয়ে।

পাশাপাশি মৌনী বলেন, ‘‘আমার জীবনে আসাধারণ কিছু বান্ধবী আছেন। আমি আমার বান্ধবীদের বড্ড ভালবাসি। জীবনে এমন নারী থাকা খুব জরুরি — যাঁরা আপনাকে উৎসাহিত করেন। তাই আমার বান্ধবীরা সেরা।” মৌনি আত্মনির্ভরশীলতার গুরুত্ব নিয়েও কথা বলেন এবং বলেন, “আজকের দিনে মেয়েদের আর্থিক ও মানসিক স্থিতিশীলতার দিকে মনোযোগ দেওয়া উচিত। আপনাকে মানসিক এবং আর্থিক ভাবে স্বাধীন হতে হবে।” মৌনী জানান, তাঁর জীবনটাই একটা দীর্ঘ চড়াই-উতড়াইয়ের মধ্যে দিয়ে গিয়েছে। তাই আনন্দ-দুঃখ সবই তাঁর জীবনের অঙ্গ।

অনেকের মতে মৌনী ও দিশার সম্পর্ক নাকি বন্ধুত্বের থেকেও গভীর। সেটাই নাকি অভিনেত্রীর বিবাহিত জীবনে প্রভাব ফেলেছে। যদিও মাঝে দিশার সঙ্গে পঞ্জাবি গায়ক তলবিন্দরের প্রেমের গুঞ্জন শোনা যায়। তার পরেও দিশাকে কটাক্ষ করতে ছাড়েননি নেটাগরিকেরা। এর পরে ময়দানে নামেন মৌনীর স্বামী। তিনি সাফ বলে দেন, ‘‘আমাদের সম্পর্ক ভাঙার পরে এখন কিছু বন্ধুদের নাম টানা হচ্ছে। কিন্তু, তাঁদের সঙ্গে আমাদের বিচ্ছেদের কোনও সম্পর্ক নেই।’’ শুধু দিশার সঙ্গে সম্পর্কের গুঞ্জনই নয়, দুবাইয়ের ব্যবসায়ী সূরজের কাছ থেকে নাকি মোটা টাকা খোরপোশও চেয়েছেন অভিনেত্রী, এমনও শোন যায়। যদিও সে সব অভিযোগ নস্যাৎ করে দেন মৌনীর প্রাক্তন স্বামী।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ