ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন নিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির 'খোঁয়াড়ে' মাদক বিক্রি ও সেবনের অভিযোগে পুঠিয়ায় ৩ জনের কারাদণ্ড পাবনায় পুকুর থেকে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার পেঁয়াজের গায়ে কালো ছোপ? ময়লা ভেবে ধুয়ে ব্যবহার করছেন? কিন্তু সেখানেই লুকিয়ে থাকতে পারে বিপদ সৌদিতে পর পর হামলা ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর ‘বিগ বস্‌ ২০’ নাকি ‘ডিভোর্সি স্পেশ্যাল’! মাহী-ঈশা-মেরির ‘দ্বিতীয় ইনিংস’ শুরু? বিতর্কে অভিনেত্রী নোরা ফতেহীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা করল বিমান সংস্থা নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার ধান ছাঁটাইকরণ বরাদ্দে অনিয়মের অভিযোগ সঠিক নয় খাজনা বকেয়া অর্ধকোটি, রাণীশংকৈলে মসজিদের শতশত একর জমি হিসাব নিয়ে উঠেছে প্রশ্ন হুথি হামলার পাল্টা জবাবের হুঁশিয়ারি সউদীর সৌদিতে পর পর হামলা ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর! মহিলা, শিশু-সহ ৭৩ জন আহত বিশ্বজুড়ে কূটনৈতিক তৎপরতা: বৈঠকের আগেই ট্রাম্পকে যে বার্তা দিচ্ছেন শি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম শত ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম শত ডলার ছুঁইছুঁই রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা জনস্বাস্থ্য, কৃষি, খাদ্য নিরাপত্তা ও পরিবেশ ন্যায়বিচার নিশ্চিতে রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবি পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু রাণীনগরে জনসচেতনতামুলক র‍্যালি ও আলোচনাসভা

নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৬ ১১:৪৯:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৬ ১১:৪৯:৫৪ অপরাহ্ন
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ৪ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা ও মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় চোলাইমদ, ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকে শুরু করে রাত পৌনে ১টা পর্যন্ত থানা ও ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার মিলিলিটার দেশীয় চোলাইমদ, একটি মোটরসাইকেল ও ৫১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো মতিহার থানার কাজলা গ্রামের মোঃ ইমন মোল্লা (২৭), বোয়ালিয়া থানার রাণীনগর বাজে কাজলা এলাকার জিহাদ ইসলাম ওরফে ডালিম (৩৮), পাবনার ইশ্বরদী উপজেলার পতিরাজপুর গ্রামের মো. মামুনুর রশিদ (৩০) ও রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকার মো. শফিকুল ইসলাম ওরফে লাবীব (১৯)।

শনিবার বিকাল রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান। 

তিনি জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ইমন, জিহাদ ও মামুনুরকে মাতাল অবস্থায় গ্রেপ্তার করা হয়। একইদিন দিবাগত রাত ১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে শফিকুলকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ইমনের দেহ তল্লাশি করে ১ হাজার মিলিলিটার দেশীয় চোলাইমদ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অন্যদিকে শফিকুলের কাছ থেকে ৫১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।

এদিকে, ইমন, জিহাদ ও মামুনুরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে প্রত্যয়ন করেন যে তারা চোলাইমদ সেবন করেছিলেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার