ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সংবর্ধিত হলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ০৭:১২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০৭:১২:৫৪ অপরাহ্ন
সংবর্ধিত হলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা সংবর্ধিত হলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেছেন রাজশাহী কলেজিয়েট স্কুলের ১৯৭০ সালের এসএসসি ব্যাচের সহপাঠীরা।

সোমবার (১৫ জুন) দুপুরে রাজশাহী জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় দীর্ঘদিনের সহপাঠীরা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আয়কর আইনজীবী অ্যাডভোকেট নুরুল হাসান, কৃষিবিদ মো. আজিজুল ইসলাম, রুয়েটের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল মতিন, মেহেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এ.ই.এম. আব্দুল্লাহ, অ্যাডভোকেট অঙ্কুশ, ব্যবসায়ী আলফাত উদ্দিন আহমেদসহ রাজশাহী কলেজিয়েট স্কুলের ১৯৭০ সালের এসএসসি ব্যাচের অন্যান্য সদস্যরা।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা দীর্ঘদিন ধরে সমাজসেবা, জনকল্যাণমূলক কর্মকা- ও নেতৃত্বের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন। রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণে তারা সন্তোষ প্রকাশ করেন এবং সফলতা কামনা করেন।

জবাবে অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সহপাঠীদের এই ভালোবাসা ও সম্মান আমাকে আরও অনুপ্রাণিত করেছে। রাজশাহীর উন্নয়ন ও জনসেবায় আমি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যেতে চাই।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে অংশগ্রহণকারীরা পুরোনো দিনের স্মৃতিচারণের পাশাপাশি জেলা ও অঞ্চলের উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী