ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

হার্ট অ্যাটাক ‘নিঃশব্দ ঘাতক’, ৫টি সহজ অভ্যাস কমাতে পারে ঝুঁকি

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০২:৪৯:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০২:৪৯:১৮ অপরাহ্ন
হার্ট অ্যাটাক ‘নিঃশব্দ ঘাতক’, ৫টি সহজ অভ্যাস কমাতে পারে ঝুঁকি হার্ট অ্যাটাক ‘নিঃশব্দ ঘাতক’, ৫টি সহজ অভ্যাস কমাতে পারে ঝুঁকি

হার্ট অ্যাটাকের কারণে প্রতি বছর অগণিত মানুষ প্রাণ হারান। এই নিঃশব্দ ঘাতক যে কোনও সময়ে হানা দিতে পারে। তাই সময় থাকতে সাবধান হওয়া উচিত। পাঁচটি পদ্ধতি অনুসরণ করলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমতে পারে।

১) সারা দিন বাড়িতে বসে থাকা উচিত নয়। চিকিৎসকদের একাংশ জানিয়েছেন, বাড়ির বাইরে দিনের একটা বড় সময় কাটাতে পারলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যেতে পারে। টাটকা বাতাস, সূর্যালোক এবং শরীরের নড়াচড়া হৃদ্‌পিণ্ডকে ভাল রাখে।

২) শরীরের বিশ্রামের প্রয়োজন হয়। তার জন্য চাই ভাল ঘুম। ঘুম ভাল হলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যেতে পারে। কিন্তু ব্যস্ত রুটিনে তা কী ভাবে করা সম্ভব? চিকিৎসকদের একাংশের পরামর্শ, নিয়মিত রাত্রে ঘুমানোর সময় এক ঘণ্টা এগিয়ে আনতে পারলে, সমস্যা হবে না।

৩) মোবাইল ছাড়া আমাদের জীবন এখন অচল। কিন্তু যদি কেউ ‘স্ক্রিন টাইম’ কমাতে পারেন, সে ক্ষেত্রে ভাল ঘুম হবে। ক্লান্তি দূর হবে। ফলে হৃদ্পি‌ণ্ডের সুস্বাস্থ্য বিষয়ক নানা কাজে আরও সময় ব্যয় করা সম্ভব হবে।

৪) বাড়ির বাইরে পা রাখতে হলে জুতো আবশ্যক। কিন্তু চিকিৎসকদের অনেকে মনে করেন, কখনও কখনও খালি পায়ে হাঁটা শরীরের পক্ষে ভাল। মাটি বা ঘাসের সঙ্গে ত্বকের স্পর্শ শরীর এবং মনের জন্যও ভাল। খালি পায়ে ঘুরলে তা শরীরের রক্ত সঞ্চালনে সাহায্য করে। ফলে তা হৃদ্পি‌ণ্ডকেও ভাল রাখতে সাহায্য করে।

৫) ধূমপান এবং মদ্যপান ত্যাগ করতে পারলে ভাল। মাথায় রাখতে হবে, হার্ট অ্যাটাক এতটাই দ্রুত হতে পারে, যে অনেক ক্ষেত্রে পর্যাপ্ত সময় হাতে থাকে না। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ