ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমেরিকার যুদ্ধজাহাজে ইরানের দ্বিতীয় দফা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ মার্কিন গণমাধ্যমে জমি ছিল নিজস্ব, তবুও আসামের ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন হরমুজ প্রণালী থেকে মার্কিন ড্রোন সাবমেরিন জব্দ ইরানের ওমান উপসাগর ও আরব সাগরে ‘নৌ নিষেধাজ্ঞা জারি’ ইরানের ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষককে সাময়িক অব্যাহতি রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মে ব্যবসায়িকে জরিমানা নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাণীশংকৈল-হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

সুমিতের সঙ্গেই সাতপাকে ঋতাভরী

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০৭:৪৮:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০৭:৪৮:৫৬ অপরাহ্ন
সুমিতের সঙ্গেই সাতপাকে ঋতাভরী সুমিতের সঙ্গেই সাতপাকে ঋতাভরী
ঋতাভরী চক্রবর্তীর পায়ের তলায় সর্ষে। যখনই মন যায় ‘রইল ঝোলা চলল ভোলা’ বলে বেরিয়ে পড়েন। কখনও তাঁর সঙ্গে মা শতরূপা সান্যাল, দিদি চিত্রাঙ্গদা শতরূপা থাকেন। কখনও তিনি একাই বেরিয়ে পড়েন। নায়িকার এ বারের সঙ্গী তাঁর হবু স্বামী সুমিত অরোরা। সুমিত বলিউডের প্রথম শ্রেণির চিত্রনাট্যকার। ‘জওয়ান’, ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ন’-এর মতো হিট ছবির কাহিনি, চিত্রনাট্য লিখেছেন তিনি। গুঞ্জন, বছরের শেষে না কি বিয়ের পিঁড়িয়ে বসতে পারেন যুগলে। তার আগে নিজের জন্মদিন উপলক্ষে সুমিতকে নিয়ে প্রাক্-মধুচন্দ্রিমায় ইউরোপ উড়ে গিয়েছেন বড় পর্দার ‘ফুল্লরা’।

তিনি বলেছেন, “আমরা পরস্পরকে ছ’বছর ধরে চিনি। এর পরেও প্রাক্-মধুচন্দ্রিমার খুব প্রয়োজন?” জানিয়েছেন, রোজ যেখানে সকাল হয়, তাঁর সেই শহর কলকাতাও খুবই সুন্দর। কিন্তু টানা থাকতে থাকতে এক এক সময় মনে হয়, তিনি যেন ‘কুয়োর ব্যাং’ হয়ে গিয়েছেন। তখনই দম বন্ধ হয়ে আসে। তিনি ব্যাগ গুছিয়ে পথে নামেন। অচেনা রাস্তা, পথ-প্রান্তর তাঁকে নতুন করে বাঁচার জীবনীশক্তি দেয়। তিনি টাটকা অক্সিজেনে ফুসফুস ভরে আবার চেনা কুঠুরিতে ফেরেন।

“এই যেমন বার্লিন। এমন একটি হোটেলের চিলেকোঠায় আমরা থাকছি, যেখানে চোখ মেললেই মাথার উপরে কাচের জানলা। সেখান থেকে প্রায় গোটা শহরটাই দেখা যায়। রবিবার ঘুম ভেঙে সেই দৃশ্য দেখে মনে হল, এই জায়গা স্বর্গের থেকে কম কিসে?” তেমনই তাঁর পছন্দের আর একটি জায়গা প্যারিসের ডিজ়নিল্যান্ড। মাথায় মিকি মাউস টুপি পরে সেখানকার রাস্তাতেও ঘুরতে দেখা গিয়েছে তাঁকে। সঙ্গী সুমিত। অনেক ছবি, ভিডিয়ো তুলেছেন সেখানকার। হবু স্বামী এগিয়ে গেলে আলতো করে ‘বাবু’ বলে ডেকে ফিরিয়েছেন। সেই সম্বোধনও উপভোগ করেছেন অভিনেত্রীর অনুরাগীরা।

আর পাঁচ জন পর্যটকের মতো বেড়ানোর সময় তাড়াহুড়ো করেন না ঋতাভরী। “যে শহরে মিউজ়িয়াম আছে, সে শহরে দরকার হলে ১০ দিনও কাটাই, যাতে কোনও কিছু মিস না করি। আমার কোনও তাড়া নেই। বেড়ানোটা যদি উপভোগই করতে না পারলাম তা হলে কী করলাম?”, যুক্তি অভিনেত্রীর।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার