ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর মহারাষ্ট্রের ব্যস্ত রাস্তায় তরুণীকে কোলে তুলে পালানোর চেষ্টা যুবকের ‘তুই আমার থেকে বেশি আয় করিস’ মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্ত্রীকে রাস্তায় মারধর ইয়েমেনে সৌদি আরবের ‘অস্ত্রবাহী বিমানে’ বিস্ফোরণ নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেপ্তার ৩৩ নগরীতে চোরাই ল্যাপটপ ও এক ডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৫০ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৫০ পুঠিয়ার হত্যা মামলার আসামি কুষ্টিয়ায় গ্রেফতার রোজার আগে আবারও সয়াবিন তেলের দাম বাড়াতে চায় ব্যবসায়ীরা নতুন পে-স্কেলে বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২ চতুর্থ শ্রেণির ছাত্রীকে কৌশলে টয়লেটে নিয়ে গেলেন শিক্ষক, অতঃপর... রাজশাহীর পরিবেশ ব্যবস্থাপনা উন্নয়নে রাসিক-জিআইজেডের কর্মশালা দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই বাগমারায় ফসলি জমির মাটি কাটায় একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা গুরুদাসপুরে ছাত্রদল নেতার জানাজার পরপরই প্রবাসীর শপিংমলে হামলা-লুটপাট

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি সেবা সহজীকরণে মতবিনিময় সভা

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ০৮:০৬:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০৮:০৬:৪৮ অপরাহ্ন
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি সেবা সহজীকরণে মতবিনিময় সভা গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি সেবা সহজীকরণে মতবিনিময় সভা
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের ভূমি সংক্রান্ত সেবা প্রাপ্তি সহজ ও অভিগম্য করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ সভার আয়োজন করে সিসিবিভিও (CCBVO)। জার্মানির ব্রেড ফর দি ওয়ার্ল্ডের সহায়তায় বাস্তবায়িত “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি”র আওতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

“ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের ভূমি সংক্রান্ত পরিসেবা প্রাপ্তির সহজ অভিগম্যতা” শীর্ষক সভায় সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিসিবিভিও’র ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা মো. নিরাবুল ইসলাম। সভায় সংস্থাটির পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহ-সমন্বয়কারী মো. শাহাবুদ্দিন।

সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল মানিক, রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন, মনিল মারান্ডী, নন্দলাল টুডু, রঞ্জিত রায়, রুবেল মুর্মু, জুলিতা মুর্মু, মারিয়া হেম্ব্রম, বাপ্পি মার্ডী, ধনাই সরেন, উপজেলা গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী মো. আতিকুল ইসলাম, স্থানীয় সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা, সেবা প্রাপ্তির প্রতিবন্ধকতা এবং সম্ভাব্য সমাধান নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন সভার সভাপতি মো. শামসুল ইসলাম।

সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, আমরা সবাই এ দেশের নাগরিক এবং প্রতিটি মানুষের সমান অধিকার রয়েছে। উপজেলা ভূমি অফিসে সেবা গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হলে তাৎক্ষণিকভাবে জানাবেন।” তিনি আরও বলেন, খাস পুকুর লিজ প্রদানের ক্ষেত্রে গ্রামভিত্তিক লিজ ব্যবস্থা চালু করা সম্ভব কি না, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২