ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নগরীর বেলপুকুর থানা পুলিশের তৎপরতায় উদ্ধার কিশোরী পরিবারের কাছে হস্তান্তর

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ০৮:১২:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০৮:১২:৫৯ অপরাহ্ন
নগরীর বেলপুকুর থানা পুলিশের তৎপরতায় উদ্ধার কিশোরী পরিবারের কাছে হস্তান্তর নগরীর বেলপুকুর থানা পুলিশের তৎপরতায় উদ্ধার কিশোরী পরিবারের কাছে হস্তান্তর
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বেলপুকুর থানা পুলিশের তৎপরতায় উদ্ধার হওয়া এক কিশোরীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৪ জুন) রাত সোয় ৯টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বেলপুকুর থানা পুলিশ ধাদাস সত্রগাছা এলাকায় অভিযান চালিয়ে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করা এক কিশোরীকে উদ্ধার করে।

উদ্ধারকৃত কিশোরী রায়েশা (১৪) (ছদ্মনাম) পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার একটি গ্রামের বাসিন্দা। তার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে তাকে রাজশাহী মহানগর পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়।

পরবর্তীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় বেলপুকুর থানা পুলিশ কিশোরীর পরিচয় শনাক্ত করে এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়। খবর পেয়ে কিশোরীর বাবা বেলপুকুর থানায় উপস্থিত হন।

প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে কিশোরীকে তার বাবার জিম্মায় হস্তান্তর করা হয়।

দীর্ঘদিন পর মেয়েকে ফিরে পেয়ে কিশোরীর পরিবার রাজশাহী মহানগর পুলিশ ও বাংলাদেশ পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা পুলিশের মানবিক উদ্যোগ ও আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

রাজশাহী মহানগর পুলিশ জানিয়েছে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সেবা প্রদান অব্যাহত রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী