ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাজশাহী মহানগরীতে নাগরিকদের সচেতনতা বৃদ্ধিতে পেনশন মেলা

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০৮:৩৫:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০৮:৩৫:৫৩ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে নাগরিকদের সচেতনতা বৃদ্ধিতে পেনশন মেলা রাজশাহী মহানগরীতে নাগরিকদের সচেতনতা বৃদ্ধিতে পেনশন মেলা
সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে শুরু হয়েছে দিনব্যাপী পেনশন মেলা।
রোববার (২২ জুন) সকাল ১১টায় জেলা শিশু একাডেমি প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) এ.ওয়াই.এম. জিয়াউদ্দীন আল-মামুন। এসময় তিনি বলেন,অবসরজীবনের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বজনীন পেনশন স্কিম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মেলার মাধ্যমে জনগণের মধ্যে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।
মেলায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। তিনি বলেন,“পেনশন মেলা একটি সময়োপযোগী উদ্যোগ। আমাদের অনেক নাগরিক এখনো জানেন না যে, বেসরকারি চাকরিজীবীরাও এই পেনশন সুবিধার আওতায় আসতে পারেন। তাই সচেতনতা তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন,সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বজনীন পেনশন স্কিম একটি যুগান্তকারী উদ্যোগ। তরুণ কর্মজীবীরাও যাতে এই স্কিমের আওতায় আসে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মর্জিনা আখতার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) মো. যোবায়ের হোসেন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। অনুষ্ঠানটি পরিচালনা করেন- সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ শাখা) লায়লা নূর তানজু।
মেলায় জেলা প্রশাসন, রাজশাহী সিটি করপোরেশন, বিভিন্ন ব্যাংক, বিমা কোম্পানি, ইউডিসি, এনজিও ও আর্থিক প্রতিষ্ঠানের মোট ৪০টি স্টল অংশ নেয়। এসব স্টলে সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধনের পদ্ধতি, সুবিধা এবং প্রাসঙ্গিক তথ্য তুলে ধরা হয়।
মেলায় আগত এক বেসরকারি চাকরিজীবী বলেন,“পেনশন শুধু সরকারি চাকরিজীবীদের জন্য— এমনটি আগে ভাবতাম। আজ এখানে এসে বুঝলাম, আমরাও এই সুবিধা নিতে পারি। এটা আমাদের ভবিষ্যতের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে দেশের অন্যান্য বিভাগীয় শহরেও এ ধরনের মেলার আয়োজন করা হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, রাজশাহীতে অনুষ্ঠিত পেনশন মেলা সাধারণ মানুষের মাঝে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে করে একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সামাজিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলা সম্ভব হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ