ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাসিকের ওয়ার্ড সচিবদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ০৯:১১:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০৯:১১:৪০ অপরাহ্ন
রাসিকের ওয়ার্ড সচিবদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাসিকের ওয়ার্ড সচিবদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) ওয়ার্ড সচিব এসোসিয়েশনের উদ্যোগে রবিবার রাত ৯টায় নগরীর একটি রেস্তোরাঁর কনফারেন্স কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সভায় প্রশাসক বলেন, ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদার ও কার্যকরভাবে প্রদান, সেবার মান বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় দ্রুত ও সুশৃঙ্খল সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি সেবা কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও তিনি প্রতিটি ওয়ার্ডে নিয়মিত বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনার আহ্বান জানান, যা নগর পরিবেশ উন্নয়ন ও সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

সভায় রাসিক ওয়ার্ড সচিব এসোসিয়েশনের সভাপতি মোঃ আহাদ আলী, সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের হোসেনসহ রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের সচিববৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারী ওয়ার্ড সচিববৃন্দ নাগরিক সেবা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন। সভায় প্রশাসক এসব মতামত গুরুত্ব সহকারে শোনেন এবং নগরবাসীর প্রত্যাশা পূরণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী