ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমেরিকার যুদ্ধজাহাজে ইরানের দ্বিতীয় দফা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ মার্কিন গণমাধ্যমে জমি ছিল নিজস্ব, তবুও আসামের ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন হরমুজ প্রণালী থেকে মার্কিন ড্রোন সাবমেরিন জব্দ ইরানের ওমান উপসাগর ও আরব সাগরে ‘নৌ নিষেধাজ্ঞা জারি’ ইরানের ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষককে সাময়িক অব্যাহতি রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মে ব্যবসায়িকে জরিমানা নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাণীশংকৈল-হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার নেত্রকোনায় ছেলের দায়ের কোপে প্রাণ হারালেন বাবা, আটক ছেলে

সিংড়ায় পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ০৭:৫৮:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ০৭:৫৮:২০ অপরাহ্ন
সিংড়ায় পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে  অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিংড়ায় পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নাটোরের সিংড়া পৌরসভার পৌর কর পুনর্মূল্যায়ন সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সিংড়া পৌরসভা কর্তৃপক্ষ।

 মঙ্গলবার  (১৬ জুন) দুপুরে পৌর হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন, পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  আব্দুল্লাহ আল রিফাত। 

তিনি জানান, ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য পৌর এলাকার হোল্ডিংসমূহের কর পুনর্মূল্যায়নের লক্ষ্যে প্রাথমিক দাবি নোটিশ জারি করা হয়েছে। কিন্তু এ নোটিশকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং পৌরসভার ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে।

লিখিত বক্তব্যে পৌর প্রশাসক আরো জানান,  পৌর কর পুনর্মূল্যায়ন কোনো নতুন বিষয় নয়। স্থানীয় সরকার (পৌরসভা) আইন অনুযায়ী প্রতি পাঁচ বছর পরপর পৌর কর পুনর্মূল্যায়ন করা হয়। এটি একটি নিয়মিত প্রশাসনিক কার্যক্রম এবং প্রচলিত আইন ও বিধিমালার আলোকে সম্পন্ন করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, পৌরসভার পক্ষ থেকে প্রেরিত প্রাথমিক দাবি নোটিশ কোনো চূড়ান্ত কর নির্ধারণ নয়। নোটিশপ্রাপ্ত নাগরিকরা নির্ধারিত সময়ের মধ্যে আপত্তি, তথ্য সংশোধন বা পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন। এসব আবেদন শুনানি ও যাচাই-বাছাই শেষে যৌক্তিক ও গ্রহণযোগ্য কর নির্ধারণ করা হবে।

পৌর কর্তৃপক্ষ আরো জানান, আগামী ২৯ জুন ২০২৬ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে সংশ্লিষ্ট নাগরিকরা লিখিত আপত্তি দাখিল করতে পারবেন। পরবর্তীতে পৌর কর নির্ধারণ ও আদায় বিষয়ক স্থায়ী কমিটির মাধ্যমে শুনানি গ্রহণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে পৌরসভার পক্ষ থেকে সকল নাগরিককে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্যের জন্য পৌরসভা কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়। একই সঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে প্রকৃত তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করা হয়।

সিংড়া পৌরসভা মনে করে, জনস্বার্থে সঠিক তথ্য প্রচার এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পৌর কর পুনর্মূল্যায়নের কার্যক্রম পরিচালিত হবে, যা পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন,  পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ  আব্দুল মতিন, পৌর নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম খান, হিসাবরক্ষণ কর্মকর্তা ওমর ফারুক ও স্থানীয় গণমাধ্যমকর্মী। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার