ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজশিক্ষকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০৭:৪৬:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০৭:৪৬:১৫ অপরাহ্ন
আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজশিক্ষকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজশিক্ষকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের
নওগাঁর আত্রাই উপজেলায় রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশীর (৫০) নামে এক কলেজশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) সকালে উপজেলার শাহাগোলা রেলস্টেশন ও ভরমাধাইমুরি গ্রামের মাঝামাঝি রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নেয়ামুল বাশির নওগাঁ শহরের পার নওগাঁ চকরামচন্দ্র মহল্লার বাসিন্দা এবং আত্রাই উপজেলার বড়শিমলা মহিলা কলেজের শিক্ষক ছিলেন। স্বজনদের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, তিনি রাজশাহীর বাগমারা থানার ঝিকরা গ্রামের নজিবুর রহমান দেওয়ানের সন্তান। তিনি নওগাঁর মক্কা হজ্ব এজেন্সির প্রতিনিধিও ছিলেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তিনি স্ত্রীকে জানান, আত্রাই থেকে নওগাঁ গিয়ে এশার নামাজ আদায় করবেন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

নিহতের ছোট ভাই মিজানুর রহমান অভিযোগ করে বলেন, এশার নামাজের পর নওগাঁ ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করেন তিনি।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুব আলম জানান, সকালে স্থানীয়দের খবর পেয়ে রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আলামত সংগ্রহ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ঘটনাটি রেললাইনের পাশে হওয়ায় সান্তাহার রেলওয়ে পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়।

এলাকাবাসীর বক্তব্যে জানা যায়, নাটোর–নওগাঁ মহাসড়কে রাতের বেলায় ছিনতাই ও ডাকাতির ঘটনা নিয়মিতভাবে ঘটছে। স্থানীয়দের দাবি, এসব ঘটনায় সাধারণ মানুষ প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছে। এর আগেও একাধিক ব্যক্তি আহত হয়ে চিকিৎসা নিয়েছেন বলে তারা জানান। এবার একজন কলেজশিক্ষকের নির্মম হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী