ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন বিল রক্ষার্থে রাণীনগরে যাচাই সমীক্ষা বিষয়ক মতবিনিময় সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী রবিনের নির্বাচনী গণসংযোগ সাপাহারে মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ​সৌদি আরব ও হারামাইন শরিফাইনের নিরাপত্তার দাবিতে পাবনায় মানববন্ধন ১১ নম্বর ওয়ার্ডে ক্রিকেট প্রিমিয়ার লীগ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের তালাকের পর মেয়েকে ‘মুক্ত’ করে বাজারে দুধ দিয়ে গোসল মায়ের বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষের প্রস্তুতির সময় ককটেল বিস্ফোরণ, আহত ২ পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী এ্যানি রূপচর্চায় নতুন নাম ‘ইলেকট্রোলাইট ক্রিম’ রাজশাহী মহানগরীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু দূর্গাপুর হতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক ৩ আসামী গ্রেপ্তার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: এমপি মিলন ব্রণের আবির্ভাব? মুখ ধোয়ার ৫ ভুলে আরও সমস্যা বা়ড়ছে! শুধরে নিন মান্দায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেরুদণ্ডে গুরুতর চোট! বালি থেকে দেশে আনা হচ্ছে নুসরতকে পুঠিয়ায় কৃষক কার্ডের আওতায় ১১২৪ কৃষক, পাবেন ২৫০০ টাকা আত্রাইয়ে কৃষক স্মার্ট কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

রাজশাহীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০৮:৫৮:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০৮:৫৮:১২ অপরাহ্ন
রাজশাহীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
জাতীয় পর্যায়ে ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে একাডেমির মাঠে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

এ উপলক্ষে রাজশাহী কোর্ট একাডেমির হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন নগরব্যাপী ২ লাখ ৫০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করেছে। এই কর্মসূচিকে সফল করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এগিয়ে আসছে, যা অত্যন্ত ইতিবাচক উদ্যোগ।

তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, পরিবেশবান্ধব, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

রাজশাহী কোর্ট একাডেমির প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।

এ সময় উপস্থিত ছিলেন কোর্ট একাডেমির সিনিয়র শিক্ষক গোলাম মত্তুর্জা মিল্টন ও মাহবুবুল ইকরাম ফারুক, মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মুঈদুর রহমান মঈদ, রাজপাড়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা অজিফা ইয়াসমিন, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সদস্য সচিব মজিউল আহসান হিমেল, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোনায়েম, হাফিজুল ইসলাম আপেল, মহানগর কৃষক দলের সভাপতি শরফুজ্জামান জামান শামীমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার বাসিন্দারা।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের