ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

আত্রাই থানায় নতুন ওসি হিসেবে মো. মাহবুব আলমের যোগদান

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০৯:১৭:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০৯:১৭:০১ অপরাহ্ন
আত্রাই থানায় নতুন ওসি হিসেবে মো. মাহবুব আলমের যোগদান আত্রাই থানায় নতুন ওসি হিসেবে মো. মাহবুব আলমের যোগদান
নওগাঁর আত্রাই থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ মাহবুব আলম। পূর্ববর্তী ওসি মো. আব্দুল করিমের বদলিজনিত কারণে মঙ্গলবার (১৬ জুন) দুপুর ২ ঘটিকায় তিনি এ পদে যোগদান করেন।

দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি মো. মাহবুব আলম আত্রাইয়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টার প্রতিশ্রুতি দেন। তিনি এলাকাবাসীর নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পুলিশ-জনতা সম্পর্ককে আরও গতিশীল ও জোরদার করার আহ্বান জানিয়ে নবাগত ওসি বলেন, আত্রাইকে একটি মাদকমুক্ত ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। আমি আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে জনসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিশেষ করে ভিকটিম ও অসহায় মানুষ যেন কোথাও কোনো প্রকার হয়রানির শিকার না হন এবং তারা যেন নির্ভয়ে আমার কাছে এসে সঠিক বিচার ও সেবা পান, সেই পরিবেশ নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় তিনি আত্রাইয়ের জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে চান। এজন্য তিনি স্থানীয় সুধীজন, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

মো. মাহবুব আলমের যোগদানের খবরে আত্রাই থানার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছেন। এলাকার সচেতন নাগরিকরাও নতুন ওসির দায়িত্ব পালনকালে তার সর্বাঙ্গীন সফলতা কামনা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী