ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

তানোরে চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে ৫ লাখ টাকা জরিমানা!

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০৬:৪৫:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০৬:৪৫:৪৩ অপরাহ্ন
তানোরে চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে ৫ লাখ টাকা জরিমানা! তানোরে চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে ৫ লাখ টাকা জরিমানা!
রাজশাহীর তানোরে কীটনাশক চুরির অভিযোগে 'মব' সৃষ্টি করে এক ব্যক্তিকে পিটিয়ে জখম ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (১৭জুন) উপজেলার বিল্লী বাজারে এ ঘটনা ঘটেছে। এদিকে এখবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে উঠেছে সমালোচনার ঝড়,বইছে মুখরুচোক নানা গুঞ্জন। 

স্থানীয়রা বলছে,যদি চুরি করা অপরাধ। চুরির অপরাধে তাকে পুলিশে না দিয়ে মব সৃষ্টি করে মারপিট ও সালিশ বৈঠক বসিয়ে ৫ লাখ টাকা জরিমানা করা কতটা আইনসিদ্ধ ? 

স্থানীয়রা জানান, উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) রামনাথপুর গ্রামের মজিবুর রহমানের পুত্র রুবেল একটি কীটনাশক কোম্পানিতে চাকরি করতেন। কিন্তু একবছর আগে তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। এর পর থেকে তিনি তার বন্ধু বিল্লী বাজারের মেসার্স মারিয়া টেড্রার্সের স্বত্ত্বাধিকারী মাহবুবুল আলমের দোকানে ওঠাবসা করেন। প্রতি হাট বার বিল্লী হাটে গিয়ে সে তার দোকানে বসে সময় কাটায়।

প্রত্যক্ষদর্শীরা জানান,বুধবার ছিলো বিল্লী হাটের দিন। এদিনও রুবেল মাহবুবুল আলমের দোকানে বসে ছিলেন। হাট-বাজার করে রুবেল বাড়ি আসতে চাইলে তার বাজারের ব্যাগ তল্লাশি করে প্রায় ১২ হাজার টাকা মুল্যর বিভিন্ন কীটনাশক পাওয়া যায়। এসব কীটনাশক চুরির অভিযোগে মব সৃষ্টি করে একটি ঘরে আটকে রেখে রুবেলের ওপর অমানুষিক নির্যাতন করে জোরপূর্বক তার কাছে থেকে চুরির স্বীকারোক্তি আদায় ও ৫ লাখ টাকা জরিমানা করে ফাঁকা স্ট্যাম্পে তার স্বাক্ষর নিয়ে তাকে মুক্তি দেয়া হয়।

এদিকে স্থানীয়রা বলছে, চুরির অপরাধে যদি জরিমানাই নেযা হবে তাহলে মব সৃষ্টি করে তার ওপর অমানুষিক নির্যাতন করা হলো কেন? আবার চুরি করা তো ফৌজদারি অপরাধ,সেটা থানা পুলিশকে না জানিয়ে সালিশ করা হলো কার স্বার্থে ? এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক রুবেলের এক স্বজন বলেন, রুবেলের সঙ্গে যেটা হয়েছে সেটা অন্যায় ও মানবাধিকার লঙ্ঘন। কারণ তাকে মারপিট করে জোরপুর্বক স্বীকারোক্তি আদায় এবং তার ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়েছে। তারা যদি জরিমানার নামে টাকা আদায় করবেন তাহলে এসব করা হলো কেন? তিনি ও তার পরিবার সামাজিকভাবে যে হেয়ওপ্রতিপন্ন হলো এর দায় নিবে কে? তারা এঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

এবিষয়ে জানতে চাইলে মেসার্স  মারিয়া টেড্রার্সের স্বত্বাধিকারী মাহবুবুল আলম বলেন,সে দীর্ঘদিন যাবত তার দোকানে চুরি করে আসছে,অনেক কস্টের পর তাকে হাতনাতে ধরা হয়েছে। তিনি বলেন, কোনো মব সৃষ্টি করা হয়নি উত্তেজিত জনতা ক্ষোভের বশবর্তী হয়ে দু'একটা কিল-ঘুষি মারতে পারে। তিনি বলেন, রুবেলের অনুরোধেই তাকে থানায না দিয়ে স্থানীয়ভাবে আপোষ করা হয়েছে। এবিষয়ে জানতে চাইলে রুবেল বলেন,যা হবার হয়েছে তিনি এটা নিয়ে আর বাড়াবাড়ি করতে চান না।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী