ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সিংড়ায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০৭:০৪:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০৭:০৪:১৪ অপরাহ্ন
সিংড়ায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সিংড়ায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
'প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি' এই  প্রতিপাদ্য নিয়ে নাটোরের সিংড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
বৃহস্পতিবার সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর হতে  একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে আবারও উপজেলা চত্বরে এসে শেষ হয়।

র‌্যালিতে ছাত্র, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন পেশাজীবির মানুষ অংশ নেন। 

র‌্যালি শেষে উপজেলা প্রশাসনিক ভবন হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

বক্তব্য দেন, উপজেলা বিএনপির সদস্য সচীব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মিঠুন কুন্ডু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আবু রায়হান, কসমস (এনজিও) এর নির্বাহী পরিচালক মেহনাজ পারভিন মালা, সিংড়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন মাষ্টার, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ রেজাউল করিম, আইডিয়ার প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুসাইদ খান, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সাংবাদিক সৌরভ সোহরাব প্রমূখ।

বক্তারা তামাকের কুফল তুলে ধরে বলেন, তামাক যে শুধু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তা কিন্তু নয়, এটি একটি পরিবারের অর্থনৈতিক ধবংসের অন্যতম প্রধান কারন। পরিশেষে  বক্তারা সিংড়া উপজেলাকে তামাক ও ধূমপানমুক্ত করতে স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ জনগণকে আইন মেনে চলার আহ্বান জানান। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী