ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

তানোরে কীটনাশক চুরির অভিযোগে যুবককে মারধর, ৫ লাখ টাকা জরিমানার অভিযোগ

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০৭:০৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০৭:০৭:১১ অপরাহ্ন
তানোরে কীটনাশক চুরির অভিযোগে যুবককে মারধর, ৫ লাখ টাকা জরিমানার অভিযোগ তানোরে কীটনাশক চুরির অভিযোগে যুবককে মারধর, ৫ লাখ টাকা জরিমানার অভিযোগ
রাজশাহীর তানোর উপজেলায় কীটনাশক চুরির অভিযোগে এক যুবককে মারধর করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় এবং ৫ লাখ টাকা জরিমানা করার অভিযোগ উঠেছে।

বুধবার (১৭ জুন) উপজেলার বিল্লী বাজারে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কলমা ইউনিয়নের রামনাথপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে রুবেল একসময় একটি কীটনাশক কোম্পানিতে চাকরি করতেন। প্রায় এক বছর আগে চাকরি ছেড়ে দেওয়ার পর থেকে তিনি বিল্লী বাজারের মেসার্স মারিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী মাহবুবুল আলমের দোকানে নিয়মিত যাতায়াত করতেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বুধবার বিল্লী হাটের দিন রুবেল ওই দোকানে বসেছিলেন। পরে বাজার শেষে বাড়ি ফেরার সময় তার ব্যাগ তল্লাশি করে প্রায় ১২ হাজার টাকা মূল্যের বিভিন্ন কীটনাশক উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে চুরির অভিযোগে আটক করে একটি ঘরে রাখা হয়। অভিযোগ রয়েছে, সেখানে তাকে মারধর করে জোরপূর্বক চুরির স্বীকারোক্তি আদায় করা হয় এবং ৫ লাখ টাকা জরিমানা নির্ধারণ করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তাদের দাবি, চুরি যদি ফৌজদারি অপরাধ হয়ে থাকে, তাহলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে না দিয়ে স্থানীয়ভাবে সালিশ ও জরিমানা করা কতটা আইনসঙ্গত। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির ওপর শারীরিক নির্যাতনের অভিযোগও উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক রুবেলের এক স্বজন বলেন, রুবেলের সঙ্গে যা হয়েছে তা অন্যায় ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। তাকে মারধর করে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া হয়েছে এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এতে সে ও তার পরিবার সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে মেসার্স মারিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী মাহবুবুল আলম বলেন, “রুবেল দীর্ঘদিন ধরে আমার দোকান থেকে চুরি করে আসছিল। অনেক কষ্টে তাকে হাতেনাতে ধরা হয়েছে। কোনো মব সৃষ্টি করা হয়নি। উত্তেজিত জনতা ক্ষোভের বশে দু-একটি কিল-ঘুষি মারতে পারে। রুবেলের অনুরোধেই তাকে থানায় না দিয়ে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়েছে।”

এ বিষয়ে রুবেল বলেন, যা হওয়ার হয়েছে। আমি বিষয়টি নিয়ে আর বাড়াবাড়ি করতে চাই না।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী