ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার রাজশাহী বিভাগের চাষি ও কৃষি উদ্যোক্তাদের সঙ্গে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর মতবিনিময় আগামী ৮ নভেম্বর পর্যন্ত সরকারী ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের তিন দিন পর সোনামসজিদ বন্দরে কর্মবিরতি প্রত্যাহার, শুরু আমদানি-রপ্তানি প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার আগামী ২৩ ডিসেম্বর এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল সুইডিশ সরকারের বৃত্তি বিনা খরচে স্নাতকোত্তর পড়ার সুযোগ দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক রাধিকা আপ্তে সেন্সরের ছাড়পত্র পেল সালমানের মাতৃভূমি’র ট্রেলার, মুক্তি ৬ নভেম্বর ভৌতিক ছবিতে ভূমি পেডনেকর, শুরু হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি মান্দায় পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার আধিপত্য বিস্তারে সবচেয়ে উন্নত যুদ্ধবিমান জে-২০-তে বড় ধরনের পরিবর্তন এনেছে চীন পুলিশের এএসপি হলেন ৬৭ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, প্রধানমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা নাটোরের লালপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর দেশজুড়ে এক দিনে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০৭:২১:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০৭:২১:১০ অপরাহ্ন
মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন
নওগাঁর মান্দা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ প্রতিপাদ্যকে  সামনে রেখে গতকাল উপজেলার হলরূমে মেলার উদ্বোধন করা হয়। ২০ শে জুন পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হবে।

মেলায় দেশীয় বিভিন্ন মৌসুমি ফলের প্রদর্শনী, ফল চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, ফল সংরক্ষণ পদ্ধতি এবং কৃষকদের জন্য পরামর্শ সেবা প্রদান করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা প্রকল্ল বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সীমা কর্মকার, কৃষি সম্প্রসারন কর্মকর্তা রুমেলা খাতুন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজিমুদ্দিন, এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শহীদুল্লাহ। এছাড়াও উপজেলার সকল উপসহকারী কৃষি কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ফল চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং বাণিজ্যিক ফল চাষ সম্প্রসারণের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, ফলচাষি, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা

রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা