ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পীরগঞ্জের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজের চারা বিতরণ করা হয় সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান পীরগঞ্জের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজের চারা বিতরণ করা হয় পীরগঞ্জের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজের চারা বিতরণ করা হয় মফস্বল সাংবাদিকদের সংকট-সম্ভাবনা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেসক্লাবের মতবিনিময় স্বপ্নের ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল, ৩৬ এসিল্যান্ডকে বদলি থাইল্যান্ডে নেমেই মার্কিন রণতরির দুই নাবিকের কাণ্ড মদিনার সব মসজিদে নারীদের পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা একজন দর্শক থাকলেও তার জন্য গান গেয়ে যাব: জেমস চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী পাংশায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেফতার বিলাসবহুল হোটেলগুলির শৌচাগারে কমোডের ঠিক পাশে ফোন ঝোলানো থাকে কেন? কারণ শুনে অবাক হবেন রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুর -রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর নেপালে নতুন করে বন্যার শঙ্কা! ধস নেমে এ বার প্রায় অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, উদ্বিগ্ন জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা নেপালের সুড়ঙ্গ থেকে এ বার এক চিনা শ্রমিক উদ্ধার! ১০ দিন পর চারতলা বাড়ির ধ্বংসস্তূপে খোঁজ মিলল জীবিত মহিলার ‘বিগ বস্‌’ শুরুর আগেই মেজাজ হারালেন সালমান খান

প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০৮:৫০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০৮:৫০:৪২ অপরাহ্ন
প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই
বিশ্বকাপে শেষ বারের মতো নিজের পায়ে ঝলক দেখাতে মরিয়া নেইমার জুনিয়র। তাই ইনুজির থেকে ফিট হতে কঠোর পরিশ্রম করছেন তিনি। সেই সঙ্গে নেইমারের অপেক্ষায় রয়েছে পুরো দল। কারণ, সবাই বিশ্বাস করেন, নেইমার মাঠে থাকলেই প্রতিপক্ষ বাড়তি চাপে থাকবে।

বৃহস্পতিবার (১৮ জুন) অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এই কথা বলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো।

তিনি বলেন, আপনার দলে যখন নেইমারের মতো একজন খেলোয়াড় থাকবে, তখন প্রতিপক্ষ স্বাভাবিকভাবেই অনেক বেশি চাপে থাকবে এবং তাকে পাহারা (মার্ক) দেওয়ার জন্য বাড়তি সাহায্য চাইবে। ফলে, দুজন খেলোয়াড় যখন তাকে মার্ক করতে ব্যস্ত থাকবে, তখন আমাদের দলের অন্য কেউ একজন ফাকায় দাঁড়িয়ে থাকবে। এটি আমাদের ভীষণভাবে সাহায্য করতে পারে। 

দানিলোর ভাষ্য,  মাঠে কেবল নেইমারের উপস্থিতিই প্রতিপক্ষকে এলোমেলো করে দেওয়ার জন্য যথেষ্ট। অবশ্যই আমাদের বাস্তবতাকে মেনে চলতে হবে। আমরা আশা করছি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তিনি। আমাদের সাহায্য করতে পারবেন। তার খেলার মান তো ইতিমধ্যে প্রমাণিত।

গত মে মাসে সান্তোসের হয়ে খেলার সময় কাফ মাসল (পায়ের পেশি) চোটে পড়েন এই ফরোয়ার্ড। এরপর থেকেই পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।

তবে সম্প্রতি ব্রাজিল ক্যাম্প থেকে কিছু ইতিবাচক খবর এসেছে। শুরুতে এককভাবে অনুশীলন করলেও, নেইমার এখন সতীর্থদের সাথে বল হাতে অনুশীলন শুরু করেছেন। অনুশীলনে তাকে ঐতিহ্যবাহী ‘টানেল অব ফায়ার’ দিয়ে উষ্ণ অভ্যর্থনাও জানিয়েছে পুরো দল।

এত কিছুর পরও ব্রাজিলের কোচিং স্টাফরা কোনো তাড়াহুড়ো করতে রাজি নন; বরং তারা বেশ সতর্ক অবস্থান নিচ্ছেন। সান্তোস তারকার পুরনো পেশির চোট যেন নতুন করে মাথাচাড়া দিয়ে না ওঠে, সে জন্য হাইতির বিপক্ষে আসন্ন ম্যাচেও তার খেলা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান