ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রেনের শৌচাগারেই ধরা পড়লেন হাতেনাতে! যুগলের কাণ্ডে বিস্মিত নেটপাড়া, রইল ভিডিয়ো তেলেঙ্গানায় তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৭ প্রতিদিন অন্ধ হরিণকে খাবার খুঁজতে সাহায্য করত ১০ বছরের শিশু এপস্টাইন বিতর্কে সৌদিকে নিশানা হুথিদের দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপাইনের ৪ পাইলট নিহত ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা সানি দেওলকে দ্বিতীয়বার চুমু খেতে নারাজ জুহি! সভাপতি সুমন- সম্পাদক মান্নান রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সন্তানদের নিয়ে ঘরোয়া আয়োজনে পরীমনির জন্মদিন উদযাপন আসিফ আকবরের গাড়িতে গুলি, এখন পর্যন্ত যা জানা গেল সরাইলে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ‘থাপ্পড়ম্যান’ শাহজালাল রুমিকে চুমুর বার্তা দিলেন নায়লা নাঈম ভাতিজার হাতে চাচি খুন, আহত ৩ নারকেল পাড়াকে কেন্দ্র করে কিশোরকে কুপিয়ে হত্যা হঠাৎ ‘প্রচণ্ড ব্যথা’ নিয়ে বাড়িতে মাদরাসাছাত্র নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু ভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল রৌমারীতে শপিং ব্যাগে মিলল ৩৫০০ পিস ইয়াবা যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে মারধর, যা বললেন শিশুর বাবা

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০৯:০৪:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০৯:০৪:৩৩ অপরাহ্ন
জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন
জয়পুরহাটে সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আব্দুর রহিম ওরফে কাইল্যা মন্ডল (৫৩) নামে এক কৃষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতনের দমন ট্রাইব্যুনাল এবং বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম জেলার ক্ষেতলাল উপজেলার জালিয়াপাড়া (পূর্বপাড়া) গ্রামের মৃত জসিম উদ্দিন ওরফে জমির মন্ডলের ছেলে। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রিনাত ফেরদৌসী রিনিত রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণী থেকে জানা গেছে, ২০১৭ সালের ২৯ আগস্ট সকালে ওই শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এসময় আসামি আব্দুর রহিম শিশুটিকে শসা দেওয়ার কথা বলে কৌশলে পাশের শসা ক্ষেতের ভেতরে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি বাড়িতে গিয়ে অসুস্থ হলে বাবা মাকে বিষয়টি খুলে বলে। এরপর তাকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা ৩০ আগস্ট ক্ষেতলাল থানায় একটি মামলা করেন। মামলার দীর্ঘ ৮ বছরের বিচারিক প্রক্রিয়া এবং সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাজশাহীর ডিসির

ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাজশাহীর ডিসির