ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে সিআইডির বিজ্ঞপ্তি

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ০৪:৫৭:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ০৪:৫৭:২১ অপরাহ্ন
রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে সিআইডির বিজ্ঞপ্তি ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের বহুল আলোচিত রিজার্ভ চুরি মামলার ‘খসড়া চার্জশিট’ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটি জানিয়েছে, এ বিষয়ে প্রকাশিত তথ্য তাদের কোনো কর্মকর্তা সরবরাহ করেননি।

শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সিআইডির কর্মকর্তাদের বরাত দিয়ে যে খসড়া চার্জশিটের তথ্য প্রকাশ করা হয়েছে, তা সংস্থার আনুষ্ঠানিক সূত্র থেকে দেওয়া হয়নি।

বিজ্ঞপ্তিতে সিআইডি স্পষ্টভাবে জানায়, গণমাধ্যমে প্রকাশিত এসব বক্তব্য বা তথ্যকে তাদের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচনা না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে।

এছাড়া সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। সিআইডি বলছে, তদন্ত কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। এরপর আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে মামলার অগ্রগতি ও হালনাগাদ তথ্য জানানো হবে।

সংস্থাটি আরও উল্লেখ করেছে, এই মামলার বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমকে শুধুমাত্র সিআইডির আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি অথবা মুখপাত্রের বক্তব্য অনুসরণ করার আহ্বান জানানো হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলাটি দেশের আর্থিক খাতের অন্যতম আলোচিত ও গুরুত্বপূর্ণ মামলা হিসেবে বিবেচিত হয়ে আসছে। এই মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে দীর্ঘদিন ধরেই জনমনে ব্যাপক আগ্রহ রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী