ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর জনশক্তি ও বিনিয়োগ নিয়ে আলোচনা রাসিক প্রশাসকের

  • আপলোড সময় : ২০-০৬-২০২৬ ০৬:৩৬:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৬ ০৬:৩৬:৫৯ অপরাহ্ন
জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর জনশক্তি ও বিনিয়োগ নিয়ে আলোচনা রাসিক প্রশাসকের জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর জনশক্তি ও বিনিয়োগ নিয়ে আলোচনা রাসিক প্রশাসকের
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে জাপানের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (২০ জুন) নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, তথ্যপ্রযুক্তি ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে রাসিক প্রশাসক বলেন, বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন এবং প্রচলিত আইন ও বিধি-বিধান অনুসরণ করে রাজশাহীর উন্নয়নে জাপানের সঙ্গে কাজ করার ব্যাপারে আশাবাদী তারা।

জাপানের প্রতিনিধি দলের সদস্যরা রাজশাহী অঞ্চলের দক্ষ ও সম্ভাবনাময় জনশক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তারা জানান, জাপানে বিভিন্ন খাতে দক্ষ কর্মীর চাহিদা ক্রমেই বাড়ছে। রাজশাহী থেকে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী নিয়োগের বিষয়টি তারা ইতিবাচকভাবে বিবেচনা করছেন। পাশাপাশি রাজশাহী সিটির সঙ্গে জাপানের দুটি সিটির সিস্টার সিটি সম্পর্ক স্থাপনের বিষয়েও আলোচনা হয়।

রাসিক প্রশাসক জাপানের প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, রাজশাহীর তরুণ জনগোষ্ঠী মেধাবী, পরিশ্রমী ও কর্মক্ষম। যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ নিশ্চিত করা গেলে তারা আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, রাজশাহী একটি কৃষিপ্রধান অঞ্চল এবং প্রতিবছর এখানে বিপুল পরিমাণ আম উৎপাদন হয়। আধুনিক হিমাগার স্থাপন করা গেলে আম দীর্ঘসময় সংরক্ষণ করা সম্ভব হবে। এতে কৃষক, আমচাষি ও ব্যবসায়ীরা উপকৃত হবেন এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগও বাড়বে।

রাসিক প্রশাসক বলেন, জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের এ আগ্রহ রাজশাহীবাসীর জন্য অত্যন্ত ইতিবাচক। এর মাধ্যমে রাজশাহীর দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাক্ষাৎ শেষে জাপানের প্রতিনিধি দলকে নগর ভবনের কল সেন্টার ও স্কিল ডেভেলপমেন্ট সেন্টার পরিদর্শন করান রাসিক প্রশাসক।

জাপানের প্রতিনিধি দলে ছিলেন জাপান গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কাওয়ামোতো ইয়াসুহিরো, জেনারেল ইনকরপোরেটেড অ্যাসোসিয়েশন হামিংবার্ডের রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর ইউতা শিগেমোরি, সান-সান গ্লোবাল এজেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা হিদেকি সাকাকিবারা, ওয়েস্ট ওকায়ামা মেডিকেল ক্লিনিকের এক্সিকিউটিভ ডিরেক্টর ও হ্যান্ডসন ল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা সেইজি ইশিমোতো। তাদের সঙ্গে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু সাঈদ।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী